সাতশ শিক্ষাপ্রতিষ্ঠানে বাজেট বরাদ্দ
টিবিসি ডেস্ক :: ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে ৭০০ সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য বরাদ্দকৃত অর্থ ব্যয় এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় একগুচ্ছ নির্দেশনা জারি করা হয়েছে। সোমবার (২১ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক অফিসে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, ২০২৬–২৭ অর্থবছরের বাজেটের খাতে সংযুক্ত তালিকা অনুযায়ী বরাদ্দ ব্যয় ও বিল নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের আর্থিক ক্ষমতা অর্পণ করা হয়েছে। তবে বরাদ্দকৃত অর্থ অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত আর্থিক ক্ষমতা অর্পণ ও আর্থিক ক্ষমতা-সংক্রান্ত বিধি অনুযায়ী ব্যয় করতে হবে।
শর্তগুলো: অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় কর্তৃক বাজেট বরাদ্দ বিভাজন মঞ্জুর সাপেক্ষে মাউশির অনুমোদন ব্যতীত সদ্য সরকারিকরণকৃত প্রতিষ্ঠানসমূহে কর্মরত শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীরা বকেয়া বেতন-ভাতাদি উত্তোলন করতে পারবেন না।
শ্রান্তিবিনোদন ছুটি প্রতিষ্ঠান প্রধান তার অধীনস্থ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের মঞ্জুর করবেন এবং প্রতিষ্ঠান প্রধানদের ছুটি অধিদপ্তর মঞ্জুর করবে।
৩২১১-প্রশাসনিক ব্যয়, ৩২৪৩-পেট্রোল, ওয়েল ও লুব্রিকেন্ট, ৩২৪৪- ভ্রমন ও বদলি, ৩২৫৫ মুদ্রণ ও মনিহারি, ৩২৫৬-সাধারণ সরবরাহ ও কাঁচামাল, ৩২৫৮-মেরামত ও সংরক্ষণ, ৩৮২১- আবর্তক স্থানান্তর যা অন্যত্র শ্রেণিবদ্ধ নয় এবং ৪১১২-যন্ত্রপাতি ও সরঞ্জামাদি খাতসমূহের অধীন উপখাতসমূহে বরাদ্দকৃত অর্থ হতে ২০২৬-২০২৬, ২০২৪ ২৫ ৩ 20২৩-২৪ অর্থবছরের বকেয়া পরিশোধ করতে পারবে।
ইউটিলিটি খাতগুলো (যেমন- বিদ্যুৎ, ইন্টারনেট, পানি, গ্যাস ও জ্বালানী ইত্যাদি) বরাদ্দকৃত অর্থ প্রতিষ্ঠানের প্রশাসনিক কাজের জন্য যথাযথ ব্যয় নিশ্চিত করতে হবে, প্রশাসনিক ব্যয় ব্যতীত আবাসিক ভবন (যেমন- প্রতিষ্ঠান প্রধানের বাসভবন, হোস্টেল ইত্যাদি এর জন্য ব্যয় করা যাবে না।
বরাদ্দকৃত অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের প্রচলিত যাবতীয় আর্থিক বিধি-বিধান ও নিয়মাচার যথাযথভাবে অনুসরণ করতে হবে। এ অর্থ ব্যয়ের ক্ষেত্রে ভবিষ্যতে কোন ধরনের অনিয়ম উদ্ঘাটিত হলে সে ক্ষেত্রে ব্যয় নির্বাহকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে। উদ্বৃত্ত অর্থ ২০২৭ খ্রিষ্টাব্দের ৩০ জুনের মধ্যে সমর্পণ করবে।
- সাতশ শিক্ষাপ্রতিষ্ঠানে বাজেট বরাদ্দ
- গত বছরের প্রশ্নে এইচএসসি পরীক্ষা
- শিক্ষকরা এখন দর্জি-দিনমজুর, ২৭ বছর বেতনহীন
- সরকারি স্কুল চলছে এক শিক্ষক দিয়ে
- এসএসসির ফল প্রকাশ হচ্ছে সোমবার
- সরকারি বইয়েও ‘ঘুষ’ নেওয়ার অভিযোগ
- শিক্ষকদের বদলি নিয়ে যে নতুন তথ্য জানালেন মাউশি ডিজি
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, ১২ থেকে ২০তম গ্রেডের আসছে রেশন সুবিধা
- ১৫ জুলাই প্রাথমিক শিক্ষা সম্মেলন, থাকবেন প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল
- ৫ দাবিতে ইডেন ছাত্রীদের মানববন্ধন
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ইস্যুতে সাত কলেজ শিক্ষার্থীদের নতুন কর্মসূচি
- শিক্ষক নেতা আজিজীর বিরুদ্ধে তদন্ত, মন্ত্রণালয় ও ডিআইএর সর্বশেষ মনোভাব
- সায়েন্সল্যাব অবরোধ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের


MS3 Technology BD