মেস থেকে বের হয়ে নিখোঁজ রাবি শিক্ষার্থী হৃদয়, ২দিন পর ধান ক্ষেত থেকে উদ্ধার
নিখোঁজ থাকার দুইদিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. হৃদয় আলীকে নাটোরের এক ধানক্ষেত থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা।
শনিবার (২১ নভেম্বর) বেলা পৌঁনে ১২টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার ময়না গ্রামের একটি ধানক্ষেত থেকে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করেন। শ্বাসকষ্ট থাকায় তাঁকে নাটোরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
হৃদয় আলী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তিনি বিশ্ববিদ্যালয়-সংলগ্ন বিনোদপুরের মণ্ডলের মোড় এলাকার ‘মণ্ডল ম্যানশন’ নামের একটি মেসে থাকেন।
শনিবার ময়না গ্রামের ধানক্ষেত বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র ও একটি চাবির রিংসহ হৃদয়কে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা। পরে স্থানীয় ছাত্রশিবিরের নেতা-কর্মীরা বিষয়টি রাবি শাখা ছাত্রশিবিরকে জানান। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক হাফিজ মেহেদী হাসান জানান, খবর পেয়েই তাঁরা বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেন।
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাহবুবর রহমান জানান, হৃদয় বর্তমানে নাটোরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন। তাঁকে ফিরিয়ে আনতে উপাচার্য, প্রক্টরিয়াল বডি, পুলিশ ও বিভাগের শিক্ষকেরা নাটোরের উদ্দেশে রওনা হয়েছেন। ঘটনাটি কীভাবে ঘটল তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না; তাঁর জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি কালো ব্যাগ নিয়ে মেস থেকে বের হয়ে নিখোঁজ হন হৃদয়। সম্ভাব্য সব জায়গায় খুঁজে না পেয়ে শুক্রবার নগরের মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পুলিশ মুঠোফোন ট্র্যাক করে রাত ৯টা ৩১ মিনিটে নগরের শিরোইল কলোনি এলাকায় তাঁর সর্বশেষ অবস্থান শনাক্ত করে। এরপর থেকে ফোনটি বন্ধ পাওয়া যায়।
- মাইকিং করে বিএনপির মিছিলে যুবলীগের হামলা, আহত একাধিক
- জিপিএ শর্ত কমাল ১৬ বিশ্ববিদ্যালয়
- মেস থেকে বের হয়ে নিখোঁজ রাবি শিক্ষার্থী হৃদয়, ২দিন পর ধান ক্ষেত থেকে উদ্ধার
- জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঐক্য হবে না— জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ার
- ঢাবিতে হল ছাত্রদলের বিরুদ্ধে কম্পিউটার ল্যাবের নামফলক ভাঙচুরের অভিযোগ
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের সুপারিশ
- ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন ৬ শিক্ষার্থী আটক
- হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য পাগলা মসজিদের দানবাক্সে ভক্তের ‘চিরকুট
- এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির ঘটনায় তিন কর্মীকে গ্রেপ্তার
- তিন দেশে আন্তর্জাতিক প্রতিযোগিতায় তা’মীরুল মিল্লাতের ৩ শিক্ষার্থী
- ১২ দিনে দেশের ৭৮ জায়গায় ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন
- ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত সরকারের
- এইচএসসিতে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস, শোকজের জবাব সন্তোষজনক না হলে এমপিও-স্বীকৃতি বাতিল
- নেপের গবেষণা: শ্রেণিকক্ষে বিষয়জ্ঞান প্রয়োগে পিছিয়ে ৭০ শতাংশ প্রাথমিক শিক্ষক
- প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার এক ঘণ্টা আগে প্রিন্টের চিন্তা
- স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালায় নতুন যেসব শর্ত যুক্ত হলো
- সারা দেশের ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
- ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল
- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ছেন প্রধান শিক্ষক
- প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার: শিক্ষামন্ত্রী




MS3 Technology BD