মাইকিং করে বিএনপির মিছিলে যুবলীগের হামলা, আহত একাধিক
চট্টগ্রামের ফটিকছড়িতে মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়ে লোকজন জড়ো করে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপায়েতনগর গ্রামে এ হামলায় বেশকয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে এবং আরও ১০ থেকে ১২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্তত পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (২০ নভেম্বর) নানুপুর ইউনিয়ন যুবলীগ নেতা নুরুল করিমের নেতৃত্বে নানুপুর বাজারে একটি মিছিল বের করা হয়। এর প্রতিবাদে আজ শনিবার বিকেলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।
শতাধিক নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে মিছিলে অংশ নেন। মিছিলটি কিপায়েতনগর এলাকায় পৌঁছালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালান বলে অভিযোগ উঠেছে।
এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের সৃষ্টি হয়। একপর্যায়ে তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং আরও ১০ থেকে ১২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
হামলায় আহতরা হলেন— আকিব, রবিউল, হোসেন, মঞ্জু ও ইয়ামিন। পরে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালিয়ে লোকজন জড়ো করে পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটানো হয়। এদিকে ঘটনার পর উত্তেজিত লোকজন হামলায় অভিযুক্ত নিষিদ্ধ যুবলীগ নেতা নুরুল করিমের বাড়িতে হামলা চালিয়েছেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবস্থান নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে। হামলায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- মাইকিং করে বিএনপির মিছিলে যুবলীগের হামলা, আহত একাধিক
- জিপিএ শর্ত কমাল ১৬ বিশ্ববিদ্যালয়
- মেস থেকে বের হয়ে নিখোঁজ রাবি শিক্ষার্থী হৃদয়, ২দিন পর ধান ক্ষেত থেকে উদ্ধার
- জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঐক্য হবে না— জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ার
- ঢাবিতে হল ছাত্রদলের বিরুদ্ধে কম্পিউটার ল্যাবের নামফলক ভাঙচুরের অভিযোগ
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের সুপারিশ
- ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন ৬ শিক্ষার্থী আটক
- হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য পাগলা মসজিদের দানবাক্সে ভক্তের ‘চিরকুট
- এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির ঘটনায় তিন কর্মীকে গ্রেপ্তার
- তিন দেশে আন্তর্জাতিক প্রতিযোগিতায় তা’মীরুল মিল্লাতের ৩ শিক্ষার্থী
- ১২ দিনে দেশের ৭৮ জায়গায় ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন
- ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত সরকারের
- এইচএসসিতে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস, শোকজের জবাব সন্তোষজনক না হলে এমপিও-স্বীকৃতি বাতিল
- নেপের গবেষণা: শ্রেণিকক্ষে বিষয়জ্ঞান প্রয়োগে পিছিয়ে ৭০ শতাংশ প্রাথমিক শিক্ষক
- প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার এক ঘণ্টা আগে প্রিন্টের চিন্তা
- স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালায় নতুন যেসব শর্ত যুক্ত হলো
- সারা দেশের ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
- ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল
- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ছেন প্রধান শিক্ষক
- প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার: শিক্ষামন্ত্রী




MS3 Technology BD