শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির নেতৃত্বে পারভেজ-সোহাগ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পরবর্তী কমিটি গঠনের লক্ষ্যে ১১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে দ্বিতীয় ব্যাচের মখলিছুর রহমান পারভেজকে আহ্বায়ক এবং তৃতীয় ব্যাচের মো. আজিজুর রহমান সোহাগকে সদস্য-সচিব করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় বিভাগের কনফারেন্স কক্ষে উপস্থিত অ্যালামনাইদের নিয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সর্বসম্মতিক্রমে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— ১ম ব্যাচের মোহাম্মদ নূরুল ইসলাম ও ড. মোহাম্মদ ফাখরুচ্ছ ছালাম, ২য় ব্যাচের ড. ফাহমিদা আক্তার, জ্যোতি লাল গোস্বামী ও মো. আজিজুর রহমান, ৩য় ব্যাচের মোতাহের হোসেন সোহেল, ৭ম ব্যাচের ড. মো. এমদাদুল হক, ৮ম ব্যাচের ড. হাজেরা আক্তার, ১১তম ব্যাচের মো. শাহীন আলম, ১৬তম ব্যাচের তোফায়েল আহমদ এবং ১৭তম ব্যাচের সরদার মনসুর আহমদ।
বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গঠিত আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে পরবর্তী পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে।
- মাইকিং করে বিএনপির মিছিলে যুবলীগের হামলা, আহত একাধিক
- জিপিএ শর্ত কমাল ১৬ বিশ্ববিদ্যালয়
- মেস থেকে বের হয়ে নিখোঁজ রাবি শিক্ষার্থী হৃদয়, ২দিন পর ধান ক্ষেত থেকে উদ্ধার
- জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঐক্য হবে না— জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ার
- ঢাবিতে হল ছাত্রদলের বিরুদ্ধে কম্পিউটার ল্যাবের নামফলক ভাঙচুরের অভিযোগ
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের সুপারিশ
- ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন ৬ শিক্ষার্থী আটক
- হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য পাগলা মসজিদের দানবাক্সে ভক্তের ‘চিরকুট
- এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির ঘটনায় তিন কর্মীকে গ্রেপ্তার
- তিন দেশে আন্তর্জাতিক প্রতিযোগিতায় তা’মীরুল মিল্লাতের ৩ শিক্ষার্থী
- ১২ দিনে দেশের ৭৮ জায়গায় ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন
- ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত সরকারের
- এইচএসসিতে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস, শোকজের জবাব সন্তোষজনক না হলে এমপিও-স্বীকৃতি বাতিল
- নেপের গবেষণা: শ্রেণিকক্ষে বিষয়জ্ঞান প্রয়োগে পিছিয়ে ৭০ শতাংশ প্রাথমিক শিক্ষক
- প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার এক ঘণ্টা আগে প্রিন্টের চিন্তা
- স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালায় নতুন যেসব শর্ত যুক্ত হলো
- সারা দেশের ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
- ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল
- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ছেন প্রধান শিক্ষক
- প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার: শিক্ষামন্ত্রী




MS3 Technology BD