এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির ঘটনায় তিন কর্মীকে গ্রেপ্তার
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির ঘটনায় তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন বোর্ডের কম্পিউটার বিভাগের প্রোগ্রামার মো. আবদুল মালেক।
শনিবার (২১ নভেম্বর) পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত বুধবার (১৮ নভেম্বর) রাতে সিআইডির ঢাকা মেট্রো হিনিয়াস ক্রাইম শাখার একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে তাদের পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার বাকি দুজন হলেন- বোর্ডের স্ক্যানিং বিভাগের কর্মী ফরহাদুল ইসলাম (২৯) ও শহিদুল আলম জিসান (২৭)। তাদের মধ্যে ফরহাদুল ইসলামের বাড়ি আনোয়ারা উপজেলায় এবং শহিদুল আলম জিসানের বাড়ি নগরের হালিশহরে। আর প্রোগ্রামার আবদুল মালেকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে। তিনি নগরের চকবাজার এলাকায় বসবাস করেন।
সিআইডির তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. রাসেল জানান, ফল জালিয়াতিতে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় ফলাফল প্রস্তুতের দায়িত্বে থাকা কম্পিউটার বিভাগের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ ১৩ বছর ধরে একই দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ১০ বিষয়ে অকৃতকার্য এক শিক্ষার্থীর নম্বর বাড়িয়ে পাস করানোর অভিযোগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কম্পিউটার সেলের তিন কর্মচারী ও ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়। বোর্ডের সচিব এ মামলার বাদী।
- মাইকিং করে বিএনপির মিছিলে যুবলীগের হামলা, আহত একাধিক
- জিপিএ শর্ত কমাল ১৬ বিশ্ববিদ্যালয়
- মেস থেকে বের হয়ে নিখোঁজ রাবি শিক্ষার্থী হৃদয়, ২দিন পর ধান ক্ষেত থেকে উদ্ধার
- জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঐক্য হবে না— জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ার
- ঢাবিতে হল ছাত্রদলের বিরুদ্ধে কম্পিউটার ল্যাবের নামফলক ভাঙচুরের অভিযোগ
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের সুপারিশ
- ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন ৬ শিক্ষার্থী আটক
- হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য পাগলা মসজিদের দানবাক্সে ভক্তের ‘চিরকুট
- এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির ঘটনায় তিন কর্মীকে গ্রেপ্তার
- তিন দেশে আন্তর্জাতিক প্রতিযোগিতায় তা’মীরুল মিল্লাতের ৩ শিক্ষার্থী
- ১২ দিনে দেশের ৭৮ জায়গায় ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন
- ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত সরকারের
- এইচএসসিতে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস, শোকজের জবাব সন্তোষজনক না হলে এমপিও-স্বীকৃতি বাতিল
- নেপের গবেষণা: শ্রেণিকক্ষে বিষয়জ্ঞান প্রয়োগে পিছিয়ে ৭০ শতাংশ প্রাথমিক শিক্ষক
- প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার এক ঘণ্টা আগে প্রিন্টের চিন্তা
- স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালায় নতুন যেসব শর্ত যুক্ত হলো
- সারা দেশের ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
- ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল
- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ছেন প্রধান শিক্ষক
- প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার: শিক্ষামন্ত্রী




MS3 Technology BD