ঢাবিতে হল ছাত্রদলের বিরুদ্ধে কম্পিউটার ল্যাবের নামফলক ভাঙচুরের অভিযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হলের ক্যারিয়ার সেন্টারে স্থাপিত কম্পিউটার ল্যাবের নামফলক ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করেছেন ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম। তবে সিসিটিভি ক্যামেরা না থাকায় ভাঙচুরের সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।
আজ শনিবার (২১ নভেম্বর) সকালে ক্যারিয়ার সেন্টারে গিয়ে কম্পিউটার ল্যাবের নামফলকটি ভাঙা অবস্থায় দেখতে পান শিক্ষার্থীরা। পরে বিষয়টি হল সংসদের এজিএস শাহিনকে জানানো হয়।
এ বিষয়ে ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ‘রাতের বেলা ভাঙচুর হয়েছে। আর সিসিটিভি ক্যামেরাও নাই, যার কারণে সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তবে পূর্ববর্তী থেকে হরহামেশাই ভাঙচুর করে এরকম একটা দল আছে ছাত্রদল। তারাই এটা ভাঙচুর করছে। পূর্বেও তাদের এরকম ভাঙচুরের রেকর্ড আছে। এটা ছাত্রদলেরই কাজ। আমি মৌখিকভাবে কথা বলেছি প্রভোস্টের সঙ্গে এবং হল সংসদ থেকে লিখিত অভিযোগ দেবে।’
সলিমুল্লাহ মুসলিম হলের এজিএস শাহিন বলেন, বৃহস্পতিবার আসরের পর হলের ক্যারিয়ার সেন্টারের কম্পিউটার রুম নামফলকসহ উদ্বোধন করা হয়। শনিবার সেখানে গিয়ে নামফলকটি ভাঙা অবস্থায় দেখতে পান শিক্ষার্থীরা এবং তাকে খবর দেন। তবে রাতের অন্ধকারে কে বা কারা এটি ভাঙচুর করেছে, সে বিষয়ে নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
তিনি আরও বলেন, বিষয়টি হল প্রশাসনকে মৌখিকভাবে জানানো হয়েছে। রবিবার অফিস খোলা হলে লিখিত অভিযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। ভাঙচুরের সঙ্গে কারা জড়িত, তা জানতে সিসিটিভি না থাকায় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।
সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আবদুস সালাম বলেন, তিনি নামফলক ভাঙচুরের ঘটনা সম্পর্কে মাত্র ১০–১৫ মিনিট আগে জানতে পেরেছেন। হলের এক শিক্ষার্থী শাহিন তাকে ফোনে বিষয়টি জানিয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি বলে জানান প্রাধ্যক্ষ। ভাঙচুরের ঘটনায় কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি। ঘটনার সঙ্গে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে কী ব্যবস্থা নেওয়া হবে, জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনই কিছু বলতে পারছেন না।
এর আগে গত ১৯ নভেম্বর ডাকসুর উদ্যোগে স্পন্সর সংগ্রহ করে হলভিত্তিক কম্পিউটার ল্যাব স্থাপনের ধারাবাহিকতায় সলিমুল্লাহ মুসলিম হলে এ ল্যাব স্থাপন করা হয়। ডাকসুর ভিপি সাদিক কায়েম ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম ল্যাবটি উদ্বোধন করেন। সেখানে আধুনিক ১০টি কম্পিউটার সেটআপ করে দেওয়া হয়।
- মাইকিং করে বিএনপির মিছিলে যুবলীগের হামলা, আহত একাধিক
- জিপিএ শর্ত কমাল ১৬ বিশ্ববিদ্যালয়
- মেস থেকে বের হয়ে নিখোঁজ রাবি শিক্ষার্থী হৃদয়, ২দিন পর ধান ক্ষেত থেকে উদ্ধার
- জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঐক্য হবে না— জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ার
- ঢাবিতে হল ছাত্রদলের বিরুদ্ধে কম্পিউটার ল্যাবের নামফলক ভাঙচুরের অভিযোগ
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের সুপারিশ
- ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন ৬ শিক্ষার্থী আটক
- হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য পাগলা মসজিদের দানবাক্সে ভক্তের ‘চিরকুট
- এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির ঘটনায় তিন কর্মীকে গ্রেপ্তার
- তিন দেশে আন্তর্জাতিক প্রতিযোগিতায় তা’মীরুল মিল্লাতের ৩ শিক্ষার্থী
- ১২ দিনে দেশের ৭৮ জায়গায় ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন
- ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত সরকারের
- এইচএসসিতে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস, শোকজের জবাব সন্তোষজনক না হলে এমপিও-স্বীকৃতি বাতিল
- নেপের গবেষণা: শ্রেণিকক্ষে বিষয়জ্ঞান প্রয়োগে পিছিয়ে ৭০ শতাংশ প্রাথমিক শিক্ষক
- প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার এক ঘণ্টা আগে প্রিন্টের চিন্তা
- স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালায় নতুন যেসব শর্ত যুক্ত হলো
- সারা দেশের ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
- ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল
- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ছেন প্রধান শিক্ষক
- প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার: শিক্ষামন্ত্রী




MS3 Technology BD