নিরাপত্তাবেষ্টনী ভেদ করে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরল কিশোর কিশোরের, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তাবেষ্টনী ভেদ করে এক কিশোরের তাকে জড়িয়ে ধরার ঘটনায় নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন খান সায়ের।
তিনি ঘটনাটিকে অত্যন্ত শঙ্কার উল্লেখ করে বলেছেন, বর্তমান বৈশ্বিক ও দেশীয় পরিস্থিতিতে সরকারপ্রধানের নিরাপত্তাব্যবস্থায় এ ধরনের ঘাটতির কোনো সুযোগ নেই। ঘটনার পরপরই প্রধানমন্ত্রীকে সরিয়ে না নেওয়া এবং নিরাপত্তাকর্মীদের এলোমেলো অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন জুলকারনাইন খান সায়ের।
স্ট্যাটাসে তিনি জানান, গতকাল লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর চলাকালে তিনি বাস থেকে নেমে পায়ে হেঁটে যাওয়ার সময় তার নিরাপত্তাব্যূহ ভেদ করে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে এক কিশোর। দুটি ভিন্ন অ্যাঙ্গেল থেকে ধারণ করা সংযুক্ত ভিডিওটি ভালো করে লক্ষ করলে স্পষ্টতই বুঝতে পারবেন, ঘটনার আকস্মিকতায় তারেক নিজেও বেশ চমকে গেছেন এবং তার আশপাশে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্সের ক্লোজ প্রটেকশন ফিজিক্যাল টিমের সদস্যরাও বেশ হতচকিত হয়ে পড়েন।
জুলকারনাইন খান সায়ের বলেন, এধরনের ঘটনা অত্যন্ত শঙ্কার, কারণ কিশোরটির তার কাছ পর্যন্ত পৌঁছাতেই পারার কথা নয়। বর্তমান বৈশ্বিক ও দেশীয় পরিস্থিতি বিবেচনায় এক মুহূর্তের জন্যও এ ধরনের নিরাপত্তা-ব্যর্থতার কোনো সুযোগ নেই। গত তিন দশকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট ও স্পেশাল সিকিউরিটি ফোর্সের নিরাপত্তাবলয় ভেদ করে কোনো ব্যক্তি সরকারপ্রধান বা রাষ্ট্রপ্রধানকে এভাবে স্পর্শ করতে পেরেছে, এমন কোনো নজির আমি খুঁজে পাইনি।
তিনি বলেন, আরও উদ্বেগের বিষয় হচ্ছে, ঘটনার পরপরই প্রধানমন্ত্রীকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়নি, গণসংযোগ চলেছে আগের মতোই, এবং হতভম্ব নিরাপত্তাকর্মীরা ছিলেন বেশ এলোমেলো অবস্থানে— যা আবারও স্পষ্ট করে যে তার নিরাপত্তাব্যবস্থায় যথেষ্ট ঘাটতি রয়েছে, এবং কোনোভাবেই তা গ্রহণযোগ্য নয়। আশা করছি, বিষয়টির গুরুত্ব সর্বোচ্চ বিবেচনায় নিয়ে তার যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর লালমনিরহাটে একটি সমাবেশে প্রবেশের সময় স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যদের চোখ ফাঁকি দিয়ে এক কিশোর হঠাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানকে জড়িয়ে ধরেন। এসএসএফ সদস্যরা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে প্রধানমন্ত্রী বিষয়টি অত্যন্ত স্বাভাবিকভাবে গ্রহণ করেন এবং কিশোরটির প্রতি আন্তরিকতা দেখান।
- মাইকিং করে বিএনপির মিছিলে যুবলীগের হামলা, আহত একাধিক
- জিপিএ শর্ত কমাল ১৬ বিশ্ববিদ্যালয়
- মেস থেকে বের হয়ে নিখোঁজ রাবি শিক্ষার্থী হৃদয়, ২দিন পর ধান ক্ষেত থেকে উদ্ধার
- জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঐক্য হবে না— জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ার
- ঢাবিতে হল ছাত্রদলের বিরুদ্ধে কম্পিউটার ল্যাবের নামফলক ভাঙচুরের অভিযোগ
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের সুপারিশ
- ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন ৬ শিক্ষার্থী আটক
- হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য পাগলা মসজিদের দানবাক্সে ভক্তের ‘চিরকুট
- এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির ঘটনায় তিন কর্মীকে গ্রেপ্তার
- তিন দেশে আন্তর্জাতিক প্রতিযোগিতায় তা’মীরুল মিল্লাতের ৩ শিক্ষার্থী
- ১২ দিনে দেশের ৭৮ জায়গায় ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন
- ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত সরকারের
- এইচএসসিতে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস, শোকজের জবাব সন্তোষজনক না হলে এমপিও-স্বীকৃতি বাতিল
- নেপের গবেষণা: শ্রেণিকক্ষে বিষয়জ্ঞান প্রয়োগে পিছিয়ে ৭০ শতাংশ প্রাথমিক শিক্ষক
- প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার এক ঘণ্টা আগে প্রিন্টের চিন্তা
- স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালায় নতুন যেসব শর্ত যুক্ত হলো
- সারা দেশের ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
- ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল
- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ছেন প্রধান শিক্ষক
- প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার: শিক্ষামন্ত্রী




MS3 Technology BD