নভেম্বার ১৮, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবরুদ্ধ-হেনস্তা, তদন্ত কমিটি করল শিক্ষা মন্ত্রণালয়

নভেম্বার ১৭, ২০২৬ ২১:২৮ Asia/Dhaka
  • Views: 1434
  • Share:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ও অন্যান্য কর্মকর্তাদের অবরুদ্ধ এবং হেনস্তার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

 আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুনকে সভাপতি করে ৫ সদস্যের এই কমিটিকে আগামী সাতদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন ইউজিসির অতিরিক্ত পরিচালক ড. মো: মহিবুল আহসান

এছাড়া কমিটিতে তিনজনকে সদস্য হিসেবে রাখা হয়েছে। তারা হলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর আল-আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব (বিশ্ববিদ্যালয়-২ অধিশাখা) মিজ নাফিসা আরেফীন ও আইন কর্মকর্তা মো. ফাহিম ফয়সাল।

চাকরিতে পুনর্বহাল হওয়া বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী তাদের জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতা প্রদানের দাবিতে গতকাল সোমবার (১৬ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করেন।  এদিন সকাল থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ভিসির দপ্তর ঘেরাও করে অবস্থান নেন তারা।

একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে বেলা ৩টার দিকে পুরো ক্যাম্পাস লকডাউন ঘোষণা করেন আন্দোলনকারীরা। এ সময় ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়।

পরে রাত ১০টায় জরুরি সিন্ডিকেট সভা ডেকে মঙ্গলবার (আজ) থেকে আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যন্ত তিন দিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

user
user
Ad
Ad