স্কুল-কলেজের শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন পাবেন কবে, যা জানাল মাউশি
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতন বিল সাবমিটের কার্যক্রম শুরু হয়েছে। তবে তাদের নবম পে-স্কেলের পৃথক গেজেট জারি না হওয়ায় আগের স্কেলেই শিক্ষক-কর্মচারীরা বেতন পাবেন বলে জানা গেছে।
নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন পেতে শিক্ষক-কর্মচারীদের আরও কিছুটা অপেক্ষা করতে হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র জানিয়েছে, এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে হলে পৃথক গেজেট বা আদেশ জারি করতে হবে। এটি করবে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এ জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে অনুরোধ জানিয়ে অর্থ বিভাগে একটি চিঠি পাঠানো হয়েছে। তবে পৃথক গেজেট এখনো জারি হয়নি। ফলে শিক্ষক-কর্মচারীরা আগের স্কেলেই নভেম্বর মাসের বেতন পাবেন।
সূত্রের তথ্য বলছে, স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন পে-স্কেল অনুযায়ী ডিসেম্বর মাস থেকে বেতন পেতে পারেন। অর্থ বিভাগ থেকে পৃথক গেজেট জারির পর এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হবে। ওই নির্দেশনায় পে-ফিক্সেশন থেকে শুরু করে অন্যান্য বিষয় উল্লেখ থাকবে। ডিসেম্বর মাসের বেতন বিল নবম পে-স্কেল অনুযায়ী সাবমিট করতে হতে পারে বলে সূত্রটি দাবি করেছে।
এ বিষয়ে জানতে চাইলে মাউশি পরিচালক (অর্থ ও ক্রয়) প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী বলেন, ‘যেহেতু এমপিওভুক্ত জনবলের পে-স্কেলের পৃথক গেজেট জারি হয়নি, সেহেতু চলতি মাসে (নভেম্বর) পুরোনো স্কেলেই বেতন বিল সাবমিট করতে হবে। শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের গেজেট জারির পর বেতন-ভাতা ও অন্যান্য বিষয়ে নির্দেশনা জারি করা হবে।’
এদিকে বেসরকারি মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চাউর হয়েছে। তবে ছড়ানো এ খবর নিছক 'গুজব' বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
এর আগে মঙ্গলবার দুপুর থেকে ফেসবুকের বিভিন্ন গ্রুপে 'নবম পে-স্কেল অনুযায়ী মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দিতে ১ হাজার ১৯০ কোটি টাকার বেশি অতিরিক্ত বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে।' তবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ জানিয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে ১ হাজার ৯৩৩ কোটি টাকা অতিরিক্ত লাগবে বলে একটি চিঠি পাঠানো হয়েছে।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ জানিয়েছে, মাদ্রাসা অধিদপ্তরের তথ্য পাওয়া গেলেও এখনো কারি শিক্ষা অধিদপ্তরের অধীন প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের অতিরিক্ত যে অর্থের প্রয়োজন, সেই হিসাব পাওয়া যায়নি। কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে হিসাব বিবরণী পাওয়ার পর অর্থ বিভাগে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হবে।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে অর্থ বিভাগে চিঠি পাঠানো হবে সংস্থাটির রাজস্ব ও উন্নয়ন বাজেট শাখা থেকে। জানতে চাইলে এই শাখার উপসচিব মোহাম্মদ মাহমুদুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 'মাদ্রাসা শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে এখনো অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়নি। বিষয়টি নিয়ে কাজ চলছে।
মাদ্রাসা এবং কারিগরির জন্য পৃথক চিঠি পাঠানো হবে নাকি একইসঙ্গে চিঠি পাঠানো হবে—এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, 'দুই অধিদপ্তরের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে একটি চিঠি পাঠানো হবে। কারিগরি অধিদপ্তরের হিসাব এখনো পাওয়া যায়নি।'
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবরুদ্ধ-হেনস্তা, তদন্ত কমিটি করল শিক্ষা মন্ত্রণালয়
- এবার টুঙ্গিপাড়া থানায় আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ
- স্কুল-কলেজের শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন পাবেন কবে, যা জানাল মাউশি
- ১২ বিভাগে শিক্ষক নিয়োগ দিচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়
- সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক
- শাবিপ্রবির উপাচার্যের সাথে ‘অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
- নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাবিতে বিএনপিপন্থী শিক্ষকদের মানববন্ধন
- ঢাকায় আরও একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীন সরকারের বৃত্তি, আবেদন আহবান
- ৭১ বিধিতে নোটিশ, এমপিওভুক্ত শিক্ষকদের বদলি ফলাফল প্রকাশের দাবি সংসদে
- নেপের গবেষণা: শ্রেণিকক্ষে বিষয়জ্ঞান প্রয়োগে পিছিয়ে ৭০ শতাংশ প্রাথমিক শিক্ষক
- প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার এক ঘণ্টা আগে প্রিন্টের চিন্তা
- স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালায় নতুন যেসব শর্ত যুক্ত হলো
- সারা দেশের ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
- ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল
- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ছেন প্রধান শিক্ষক
- প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার: শিক্ষামন্ত্রী
- জলবায়ু পরিবর্তনবিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে প্রধানমন্ত্রী
- এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারি নিয়ে ফের চিঠি পাঠাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়
- বাজেট সংকটে মুখ থুবড়ে পড়েছে দেশজুড়ে সাড়া জাগানো শাবিপ্রবির ৫ উদ্ভাবন




MS3 Technology BD