নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাবিতে বিএনপিপন্থী শিক্ষকদের মানববন্ধন
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশে এ কর্মসূচি পালন করে সংগঠনটির শিক্ষকরা।
এর আগে সোমবার সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের নেতৃত্বে নতুন বাংলাদেশের অগ্রযাত্রা বিনষ্ট করতে পতিত ফ্যাসিবাদী শক্তি গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এরই অংশ হিসেবে নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের সন্ত্রাসীরা গত কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনজীবন ও শিক্ষাঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
এতে আরও বলা হয়, দেশের গণতান্ত্রিক পরিবেশ ও শিক্ষাঙ্গনের নিরাপত্তা রক্ষায় এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ এবং অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের ব্যানারে একটি মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সাদা দলের আহবায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকারের স্বাক্ষরে এ কর্মসূচি ঘোষণার কথা জানানো হয়।
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবরুদ্ধ-হেনস্তা, তদন্ত কমিটি করল শিক্ষা মন্ত্রণালয়
- এবার টুঙ্গিপাড়া থানায় আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ
- স্কুল-কলেজের শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন পাবেন কবে, যা জানাল মাউশি
- ১২ বিভাগে শিক্ষক নিয়োগ দিচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়
- সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক
- শাবিপ্রবির উপাচার্যের সাথে ‘অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
- নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাবিতে বিএনপিপন্থী শিক্ষকদের মানববন্ধন
- ঢাকায় আরও একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীন সরকারের বৃত্তি, আবেদন আহবান
- ৭১ বিধিতে নোটিশ, এমপিওভুক্ত শিক্ষকদের বদলি ফলাফল প্রকাশের দাবি সংসদে
- নেপের গবেষণা: শ্রেণিকক্ষে বিষয়জ্ঞান প্রয়োগে পিছিয়ে ৭০ শতাংশ প্রাথমিক শিক্ষক
- প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার এক ঘণ্টা আগে প্রিন্টের চিন্তা
- স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালায় নতুন যেসব শর্ত যুক্ত হলো
- সারা দেশের ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
- ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল
- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ছেন প্রধান শিক্ষক
- প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার: শিক্ষামন্ত্রী
- জলবায়ু পরিবর্তনবিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে প্রধানমন্ত্রী
- এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারি নিয়ে ফের চিঠি পাঠাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়
- বাজেট সংকটে মুখ থুবড়ে পড়েছে দেশজুড়ে সাড়া জাগানো শাবিপ্রবির ৫ উদ্ভাবন




MS3 Technology BD