নভেম্বার ১৮, ২০২৬ খ্রিস্টাব্দ

শাবিপ্রবির উপাচার্যের সাথে ‘অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

নভেম্বার ১৭, ২০২৬ ১৫:১২ Asia/Dhaka
  • Views: 17
  • Share:

অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে পরিচালিত মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক বৃত্তি ‘অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ’ (Australia Awards Scholarships) সম্পর্কে শিক্ষক ও গবেষকদের অবহিত করতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় ভাইস চ্যান্সেলরের সভা কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনের ডেভেলপমেন্ট কো-অপারেশনের প্রোগ্রাম ম্যানেজার ইমাম নাহিল, অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশের প্রতিনিধি ইসরাত আরা ইসলাম উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের মাধ্যমে অস্ট্রেলিয়ায় স্নাতকোত্তর পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ, আবেদনের যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং একটি প্রতিযোগিতামূলক আবেদনপত্র প্রস্তুতের দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

এ সময় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে অস্ট্রেলিয়া সরকারের এই উদ্যোগের প্রশংসা করেন এবং প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি শিক্ষার্থীদেরও এই ‘অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ’-এ অন্তর্ভুক্ত করার জন্য প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়া, এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মিজানুর রহমান, সোশ্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, অধ্যাপক ড. আহমেদ জালাল ফরিদ উস ছামাদ, অধ্যাপক ড. মোঃ আব্দুল জলিল, অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হাকিম এবং রেজিস্ট্রার (ইনচার্জ) কালাম আহমদ চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, ২০২৮ শিক্ষাবর্ষে অস্ট্রেলিয়ায় অধ্যয়নের জন্য এই বৃত্তির আবেদন প্রক্রিয়া আগামী ১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখ থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

user
user
Ad
Ad