নভেম্বার ১৮, ২০২৬ খ্রিস্টাব্দ

এবার টুঙ্গিপাড়া থানায় আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

নভেম্বার ১৭, ২০২৬ ২১:২৫ Asia/Dhaka
  • Views: 15
  • Share:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় আগুন ধরিয়ে দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী। এর আগে বিক্ষোভ, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় টুঙ্গীপাড়া।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

থানার ভেতরে আগুন দেওয়ার ঘটনায় একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। ভিডিওতে দেখা গেছে, হেলমেট পড়ে দেশীয় অস্ত্র নিয়ে থানার ভেতরে ভাঙচুর চালায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা জয় বাংলা স্লোগানও দেয়। স্থানীয় সাংবাদিক মাহমুদ দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘পুরো থানা জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়া হয়েছে। থানায় এখন কিছুই নেই। শুধু তাই নয়, গোপালগঞ্জের চারপাশে ব্লকেড দেওয়া হয়েছে; যেন বাইরে থেকে কোনো ফোর্স না ঢুকতে পারে।’

এর আগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাশকতার ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে আসামিদের ছিনিয়ে নিতে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করেন নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে পুলিশ বাধা দিলে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় পুলিশের পক্ষ থেকে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। 

পরে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়ায় পুলিশ পিছু হটে। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা থানার ভেতরে ঢুকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় পুলিশের বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। এর আগে দফায় দফায় মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েক দফায় পুলিশ ও আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। 

এদিকে গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১০ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও দাঙ্গা নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে প্রয়োজনীয় সংখ্যক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি)।

মাঠপর্যায়ে দায়িত্বরত বিজিবি সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ে সর্বোচ্চ সংখ্যক বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি ড্রোন ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের লাইভ ফুটেজ সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি আরও জানিয়েছে, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রম ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গত রবিবার একাধিক স্থানে অগ্নিসংযোগের তথ্য পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

বিএনপি নেতাকর্মীরা জানান, উপজেলার অন্তত আটজন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর বাড়িঘর, দোকানপাট ও দলীয় কার্যালয়ে গতকাল সন্ধ্যার পর হামলা চালানো হয়েছে। তাদের দাবি, হামলাকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত।

এছাড়া গত ১০ নভেম্বর পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের মামলার বাদী উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীর ওপরও হামলার ঘটনা ঘটে।

টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সভাপতি এম. মোক্তার হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আমার বাড়ি নিলফা বাজারের কাছে। বিকেল থেকেই ১৫০ থেকে ২০০ জন আওয়ামী লীগের নেতাকর্মী বাজারে জড়ো হন। তারা মাইকে শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজান। সন্ধ্যার পর মিছিল নিয়ে তারা আমার বাড়িতে প্রবেশ করে মালামাল লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেন।’

user
user
Ad
Ad