৭১ বিধিতে নোটিশ, এমপিওভুক্ত শিক্ষকদের বদলি ফলাফল প্রকাশের দাবি সংসদে
সারাদেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের শূন্য পদের ভিত্তিতে আবেদনকৃত বদলির ফলাফল প্রকাশে দীর্ঘসূত্রতা নিরসন এবং অবিলম্বে ফলাফল প্রকাশের দাবি জাতীয় সংসদে উত্থাপন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) মো. কেরামত আলী।
কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে তিনি এই নোটিশ উত্থাপন করেন।
সংসদে তিনি বলেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের শূন্য পদের ভিত্তিতে বদলির যে যুগান্তকারী উদ্যোগ সরকার গ্রহণ করেছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে বদলির আবেদন গ্রহণের নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ার পরও এখন পর্যন্ত ফলাফল প্রকাশ না হওয়ায় শিক্ষকরা চরম অনিশ্চয়তা ও হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন।
নোটিশে শিক্ষকদের মানবিক ও আর্থিক সংকটের চিত্র তুলে ধরে তিনি বলেন, অনেক শিক্ষক নিজ জেলা থেকে ৫০০ থেকে ৭০০ কিলোমিটার দূরে কর্মরত। তাদের আয়ের একটি উল্লেখযোগ্য অংশ দূরবর্তী কর্মস্থলে বাসা ভাড়া, খাবার ও যাতায়াত খরচ মেটাতেই ব্যয় হয়ে যাচ্ছে। ফলে মাস শেষে পরিবারের জন্য অর্থ পাঠানো, সন্তানদের পড়াশোনা, বাবা-মায়ের চিকিৎসা ও সংসারের অন্যান্য প্রয়োজন মেটানো নিয়ে তাদের প্রতিনিয়ত দুশ্চিন্তায় থাকতে হচ্ছে।
অনেক ক্ষেত্রে একই সংসারের ব্যয় বহন করতে গিয়ে এবং কর্মস্থলে থাকা নিজ পরিবারের দৈনন্দিন ভরণপোষণ সামলাতে গিয়ে তারা আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। পাশাপাশি অসুস্থ বাবা-মায়ের পাশে থাকতে না পারা, সন্তানদের বেড়ে ওঠা থেকে বিচ্ছিন্ন থাকা, এমনকি প্রিয়জনদের শেষ বিদায়েও অংশ নিতে না পারার মতো মানবিক বিপর্যয়ের কথা উল্লেখ করা হয়।
এ বিষয়ে শিক্ষামন্ত্রীর কাছে জানতে চেয়ে এই সংসদ সদস্য বলেন, আবেদন গ্রহণের পরও বদলির ফলাফল প্রকাশে এই দীর্ঘসূত্রতার কারণ কী? দূর-দূরান্তে কর্মরত শিক্ষকদের এই আর্থিক, মানবিক ও পারিবারিক সংকট নিরসনে মন্ত্রণালয় আর কতদিন অপেক্ষা করবে এবং সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ কেন কেবল প্রশাসনিক বিলম্বের কারণে হতাশার কারণ হয়ে দাঁড়াবে?
উল্লেখ্য, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা-২০২৬ অনুযায়ী গত ২১ আগস্ট থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয় এবং এক দফা সময় বাড়িয়ে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন নেওয়া হয়। নির্ধারিত সময়ে ১৩ হাজার ৬৭৭ জন শিক্ষক বদলির আবেদন করলেও দুই মাসের বেশি সময় পার হয়ে যাওয়ার পরও এখনো ফলাফল প্রকাশ করা হয়নি।
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবরুদ্ধ-হেনস্তা, তদন্ত কমিটি করল শিক্ষা মন্ত্রণালয়
- এবার টুঙ্গিপাড়া থানায় আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ
- স্কুল-কলেজের শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন পাবেন কবে, যা জানাল মাউশি
- ১২ বিভাগে শিক্ষক নিয়োগ দিচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়
- সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক
- শাবিপ্রবির উপাচার্যের সাথে ‘অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
- নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাবিতে বিএনপিপন্থী শিক্ষকদের মানববন্ধন
- ঢাকায় আরও একটি সরকারি মেডিকেল কলেজের অনুমোদন
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীন সরকারের বৃত্তি, আবেদন আহবান
- ৭১ বিধিতে নোটিশ, এমপিওভুক্ত শিক্ষকদের বদলি ফলাফল প্রকাশের দাবি সংসদে
- নেপের গবেষণা: শ্রেণিকক্ষে বিষয়জ্ঞান প্রয়োগে পিছিয়ে ৭০ শতাংশ প্রাথমিক শিক্ষক
- প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার এক ঘণ্টা আগে প্রিন্টের চিন্তা
- স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালায় নতুন যেসব শর্ত যুক্ত হলো
- সারা দেশের ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
- ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল
- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ছেন প্রধান শিক্ষক
- প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার: শিক্ষামন্ত্রী
- জলবায়ু পরিবর্তনবিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে প্রধানমন্ত্রী
- এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারি নিয়ে ফের চিঠি পাঠাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়
- বাজেট সংকটে মুখ থুবড়ে পড়েছে দেশজুড়ে সাড়া জাগানো শাবিপ্রবির ৫ উদ্ভাবন




MS3 Technology BD