ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণধোলাই
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী প্রথম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুসলেউদ্দিনকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন।
গতকাল বুধবার (২১ অক্টোবর) দুপুরে আউচপাড়া এলাকায় করিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় তাকে মারধর করা হয়।
অভিযুক্ত মুসলেউদ্দিন ওই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বিরুদ্ধে সাত বছর বয়সী এক ছাত্রীর সঙ্গে অশালীন স্পর্শ অভিযোগ উঠেছে।
শিশুটির পরিবারের অভিযোগ, তিন দিন আগে মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এরপর থেকে শিশুটি মাদ্রাসায় যেতে চাইছিল না। পরিবারের সদস্যরা এর কারণ জানতে চাইলে প্রথমে সে কিছু জানায়নি। অভিযোগ রয়েছে, বিষয়টি বাড়িতে জানালে তাকে মারধর করা হবে বলে হুমকি দেওয়া হয়েছিল। এ কারণে ভয়ে শিশুটি ঘটনার কথা গোপন রাখে।
একপর্যায়ে মা-বাবার জিজ্ঞাসাবাদে শিশুটি তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা খুলে বলে। শিশুটির মুখে অভিযোগ শোনার পর তার বাবা বুধবার দুপুরে মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন মাদ্রাসায় জড়ো হন। পরে উত্তেজিত জনতা অভিযুক্ত শিক্ষককে মারধর করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। এটি খুবই দুঃখজনক। আমরা তাকে আটক করেছি। মামলা নেওয়া হবে। আইনের যে ধারা রয়েছে, সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
- স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি
- ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণধোলাই
- খাতা মূল্যায়নে অনিয়ম করলে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়
- কলেজে ভর্তির সুযোগ চান এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীরা
- উচ্চতর গ্রেডে বৈষম্য নিরসনের দাবিতে দুই মাসের আলটিমেটাম শিক্ষকদের
- বিশ্বনাথে ২ পক্ষের সংঘর্ষে আহত ১জনের মৃত্যু, আটক- ৩
- সাস্টিয়ানদের মৃত্যুর বছর ২০২৬: দশ মাসে ৭ শিক্ষার্থী হারাল শাবিপ্রবি
- সরকারের শিক্ষাবৃত্তি পাবে প্রবাসীদের সন্তানরা
- এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন যে তথ্য দিলেন মাউশি ডিজি
- ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে শিক্ষকের সাথে দুর্ব্যবহার সহ্য করা হবে না: আইনমন্ত্রী
- সাস্টিয়ানদের মৃত্যুর বছর ২০২৬: দশ মাসে ৭ শিক্ষার্থী হারাল শাবিপ্রবি
- সৌদির সব বিমানবন্দরে হামলার হুঁশিয়ারি হুথিদের
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা


MS3 Technology BD