সরকারিকরণ ও এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতার দাবিতে সারাদেশে বিটিএর মানববন্ধন ২৩ মার্চ
টিবিসি রিপোর্ট :: মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা সরকারিকরণ ও ঈদের আগে এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতার দাবি আদায়ে রাজপথে নামছেন শিক্ষকরা। মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা সরকারিকরণ ও এর আগে শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা, বাড়িভাড়া, চিকিৎসাভাতা দেয়াসহ মোট ১১ দফা দাবিতে রাজধানী ঢাকাসহ সারাদেশে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। আগামী ২৩ মার্চ ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে এবং সারাদেশের জেলা সদরে এসব দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করছে শিক্ষক সংগঠনটি।
আরও পড়ুন:- শর্ত পূরণে ব্যর্থ প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে না : শিক্ষামন্ত্রী
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন বিটিএর কেন্দ্রীয় নেতারা। একইসঙ্গে ১১ দফা দাবি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিটিএ সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান। সংবাদ সম্মেলনে মোট ১১ দফা দাবি উপস্থাপন করা হয়।
আরও পড়ুন:- শিগগিরই ইএফটিতে এমপিও শিক্ষকদের বেতন : ডিজি
শিক্ষকদের দাবিগুলো হলো, মুজিববর্ষেই মাধ্যমিক শিক্ষা সরকরিকরণ করা, আসন্ন ঈদের আগেই সরকারি শিক্ষক-কর্মচারীদের মত পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা দেয়া, পূর্ণাঙ্গ পেনশন প্রথা চালু করা এবং পেনশন প্রথা চালু না হওয়া পর্যন্ত অবসর গ্রহণের ৬ মাসের মধ্যে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের পাওনা পরিশোধ এবং শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত ৪ শতাংশ কর্তন বন্ধ করা, স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের বেতন স্কেল যথাক্রমে ৬ষ্ঠ ও ৭ম গ্রেডে দেয়া, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি চালু করা, শিক্ষক-কর্মচারীদের চাকরির বয়সসীমা ৬৫ বছরে উন্নীত করা, পাবলিক সার্ভিস কমিশনের মত শিক্ষক নিয়োগ কমিশন গঠন এবং শিক্ষাপ্রশাসনের বিভিন্ন স্তরে আনুপাতিক হরে এমপিওভুক্ত শিক্ষকদের পদায়ন, করোনায় ক্ষতিগ্রস্ত নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের আর্থিক প্রণোদনা এবং শিক্ষার্থীদের বিনা মূল্যে শিক্ষা সহায়ক ডিভাইস দেয়া, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সদস্যদের নূন্যতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং শিক্ষা ক্ষেত্রে বিরাজমান সরকারি ও বেসরকারি সকল বৈষম্য দূর করার লক্ষ্যে শিক্ষানীতি-২০১০ দ্রুত বাস্তবায়ন।
আরও পড়ুন:- এমপিওভুক্ত সহজীকরণ প্রক্রিয়া খোঁজা হচ্ছে: মাউশি ডিজি
এসব দাবি আদায়ে কর্মসূচি ঘোষণা করেছে বিটিএ। শিক্ষক নেতারা জানান, দাবি আদায়ে আগামী ২৩ মার্চ (বুধবার) সকাল ১১টায় সারাদেশে জেলা সদরে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হবে। এছাড়া কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এবং ঢাকা বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হবে।
সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মাত্র ১ হাজার টাকা বড়ি ভাড়া, ৫০০ চিকিৎসা ভাতা এবং ২৫ শতাংশ উৎসব ভাতা পান। শিক্ষক-কর্মচারীদের অবসরে যাওয়ার পর অবসর সুবিধা ও কল্যাণ ট্রাসেটর টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। ফলে অনেক শিক্ষক-কর্মচারী টাকা পাওয়ার আগেই অর্থাভাবে বিনা চিকৎসায় মৃত্যুবরণ করেন। তাছাড়া কয়েক বছর যাবৎ কোন সুবিধা না দিয়েই অবসর ও কল্যাণ ট্রাস্টে অমানবিকভাবে শিক্ষক-কর্মচারীদর বেতন থেকে অতিরিক্ত ৪ শতাংশ কর্তন করা হচ্ছে। বেসরকারি শিক্ষক-কর্মচারীদের কোন বদলি এবং পদেন্নতির সুবিধা নাই। একই কারিকুলামের সিলেবাস, একই একাডেমিক সূচি, একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মধ্যে পাহাড়সম বৈষম্য রয়েছে। তাছাড়া বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের বেতন সরকারি স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের একধাপ নিচে দেয়া হয়। ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরির বয়স ৬৫ বছর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। কিন্তু স্কুল ও কলেজের শিক্ষকদের চাকরির বয়স আগের মতই রয়েছে।
আরও পড়ুন:- 'কোনো ধরনের সুপারিশ ছাড়াই এমপিওভুক্ত হবে যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান '
নেতারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গভর্নিং বডির সদস্যদের শিক্ষাগত যোগত্য নির্ধারণ না করায় প্রতিষ্ঠান পরিচালনায় নানারূপ সমস্যা দেখা যাচ্ছে। শিক্ষক নিয়োগে স্বচ্ছতা আনতে শিক্ষকদের দীর্ঘদিনের দাবি পাবলিক সার্ভিস কমিশনের মত শিক্ষক নিয়োগ কমিশন গঠন এবং শিক্ষা প্রশাসনের বিভিন্ন স্তরে অনুপাতিক হারে এমপিওভুক্ত শিক্ষকদের পদায়ন করা প্রয়োজন।
দ্যা বিডি ক্যাম্পাস ডট কম ফেইসবুক পেইজ লাইক করতে এখানে ক্লিক করুন
সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিটিএর উপদেষ্টামন্ডলীর অন্যতম সদ্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বাবু রঞ্জিত কুমার সাহা, সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ মো. আবুল কাশেম, সহ সভাপতি আলী আসগর হাওলাদার ও বেগম নূরুন্নাহার, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আবু জামিল মো. সেলিম, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশিদ, সহ-মহিলা বিষয়ক সম্পাদক শাহানা বেগম, সহ-দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য প্রবীর রঞ্জন দাস, আজম আলী খানসহ অনেকে।
- নয়া ইরানি ক্ষেপণাস্ত্রগুলো আরও বড়, নির্ভুল, ধ্বংসাত্মক, গতিশীল ও অপ্রতিরোধ্য
- আমাদের প্রিয় আজাদ উদ্দিন : একজন আলোকিত মানুষের স্মৃতিচারণ
- শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগে উত্তীর্ণদের ভাইভা দ্রুত শুরুর দাবি
- ইসরায়েলের ওপর চাপ ও নিষেধাজ্ঞা বাড়ানোর আহ্বান জানাল ব্রিটিশ পার্লামেন্ট
- জাতীয় বাজেট ও বাংলাদেশের ভবিষ্যৎ: শিক্ষা ও প্রতিরক্ষা খাতের ভারসাম্যপূর্ণ অগ্রাধিকারে নজর কেন জরুরি?
- কানাইঘাট সরকারি কলেজের অধ্যাপক আজাদ আর নেই
- খালি বাসায় বুয়েট শিক্ষকের মায়ের পচনধরা মরদেহ, উদ্ধার করল পুলিশ
- ব্যাংককে ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’ সম্মাননায পেলেন কানাইঘাটের জয় দাস
- আজ পবিত্র ঈদুল আজহা
- স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কুরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল
- ৫ দাবিতে ইডেন ছাত্রীদের মানববন্ধন
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ইস্যুতে সাত কলেজ শিক্ষার্থীদের নতুন কর্মসূচি
- শিক্ষক নেতা আজিজীর বিরুদ্ধে তদন্ত, মন্ত্রণালয় ও ডিআইএর সর্বশেষ মনোভাব
- সায়েন্সল্যাব অবরোধ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের
- শেষ হলো কুবির পঞ্চম ছায়া জাতিসংঘ সম্মেলন


MS3 Technology BD