এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে: আজিজী
টিবিসি ডেস্ক :: এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী ঐক্য জোটের সদস্য সচি অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেছেন, এক ঘোষণায়, বিনা শর্তে বাংলাদেশের সকল এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের ঘোষণা দিতে হবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) টাঙ্গাইলে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান অধ্যক্ষ আজিজী।
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের এই নেতা জানান, ‘কোনো শর্তের বেড়াজালে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণ থেকে বঞ্চিত করা যাবে না। কোনো প্রতিষ্ঠানকে জাতীয়করণের বাইরে রাখা যাবে না।’
তিনি বলেন, ‘দেশের সব সরকার মাদ্রাসার প্রতি বৈষম্য করে এসেছে। অথচ আমাদের রাষ্ট্র মুসলিম অধ্যুষিত। আওয়ামী লীগ সরকার প্রতিটি উপজেলায় একটি করে স্কুল-কলেজ জাতীয়করণ করেছে। অন্তর্বর্তী সরকারও তাই করেছে। বিএনপি সরকারও একই পথে হাঁটছে। এই সরকারের প্রতি আমাদের প্রত্যাশা ছিল অনেক। বেগম খালেদা জিয়া আলেমদের অনেক ভালোবেসেছেন। অথচ তারাও মাদ্রাসার প্রতি উদাসীন।
অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী আরও বলেন, ‘আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের পূর্বে প্রতিটি উপজেলায় একটি করে মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দিতে হবে। এটি না হলে শিক্ষকরা রাজপথে তাদের দাবি আদায় করে দেবে।’
- এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে: আজিজী
- বদলির ফল প্রকাশে আল্টিমেটাম শিক্ষকদের
- অর্থ মন্ত্রণালয়ের ওপর নির্ভর করছে এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল
- ছিনতাইকারীর হ্যাঁচকা টানে প্রাথমিকের প্রধান শিক্ষকের মৃত্য, ৫০ দিন আসামির জামিন
- আমরণ অনশনসহ ৬ কর্মসূচি প্রাথমিক সহকারী শিক্ষকদের
- গণপিটুনিতে ৯ মাসে নিহত ১৮৭
- ১৬৯০ ইবতেদায়ী শিক্ষকের পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন
- এবার ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডির কমিটি বাতিল
- প্রধান শিক্ষককে মারধর ও ছিনতাই করলেন সাবেক শিক্ষক
- সরকারীকরণকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিও কর্তনের নির্দেশ
- সৌদির সব বিমানবন্দরে হামলার হুঁশিয়ারি হুথিদের
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি


MS3 Technology BD