সরকারীকরণকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিও কর্তনের নির্দেশ
টিবিসি ডেস্ক :: জাতীয়করণকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের আগে এমপিওভুক্ত বা ইনডেক্সধারী ছিলেন এবং পরবর্তী সময়ে রাজস্ব খাতভুক্ত পদে পদায়ন পেয়েছেন—এমন শিক্ষক-কর্মচারীদের ইনডেক্স যথাযথ প্রক্রিয়ায় কর্তন করতে হবে। এরপর রাজস্ব খাতভুক্ত জনবল হিসেবে নতুন পিডিএস আইডি পাওয়ার জন্য নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
সরকারি করা শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সরকারি পিডিএস ব্যবস্থায় নিবন্ধনের জন্য এমপিও ইনডেক্স কর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। যেসব এমপিওভুক্ত স্কুল, কলেজ ও স্কুল-কলেজ ইতোমধ্যে জাতীয়করণ হয়েছে এবং সেসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের রাজস্ব খাতভুক্ত পদে পদায়ন সম্পন্ন হয়েছে, তাদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে।
সোমবার (১৯ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি সব অঞ্চলের মাউশি অধিদপ্তরের পরিচালক ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে জানানো হয়েছে।
বলা হয়েছে, জাতীয়করণকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের আগে এমপিওভুক্ত বা ইনডেক্সধারী ছিলেন এবং পরবর্তী সময়ে রাজস্ব খাতভুক্ত পদে পদায়ন পেয়েছেন—এমন শিক্ষক-কর্মচারীদের ইনডেক্স যথাযথ প্রক্রিয়ায় কর্তন করতে হবে। এরপর রাজস্ব খাতভুক্ত জনবল হিসেবে নতুন পিডিএস আইডি পাওয়ার জন্য নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এ জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এমপিও অনলাইন সফটওয়্যারের মাধ্যমে অথবা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) হার্ডকপিতে আবেদন করে ইনডেক্স কর্তনের প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, যথাযথ প্রক্রিয়ায় আবেদন করে এমপিও ইনডেক্স কর্তন করার পরই সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা রাজস্ব খাতভুক্ত জনবল হিসেবে নিবন্ধন করে পিডিএসভুক্ত হতে পারবেন।
ফলে জাতীয়করণকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের যেসব শিক্ষক-কর্মচারীর রাজস্ব খাতভুক্ত পদে পদায়ন সম্পন্ন হয়েছে, তাদের সরকারি পিডিএসে নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের ইনডেক্স কর্তনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।
- এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে: আজিজী
- বদলির ফল প্রকাশে আল্টিমেটাম শিক্ষকদের
- অর্থ মন্ত্রণালয়ের ওপর নির্ভর করছে এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল
- ছিনতাইকারীর হ্যাঁচকা টানে প্রাথমিকের প্রধান শিক্ষকের মৃত্য, ৫০ দিন আসামির জামিন
- আমরণ অনশনসহ ৬ কর্মসূচি প্রাথমিক সহকারী শিক্ষকদের
- গণপিটুনিতে ৯ মাসে নিহত ১৮৭
- ১৬৯০ ইবতেদায়ী শিক্ষকের পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন
- এবার ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডির কমিটি বাতিল
- প্রধান শিক্ষককে মারধর ও ছিনতাই করলেন সাবেক শিক্ষক
- সরকারীকরণকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিও কর্তনের নির্দেশ
- সৌদির সব বিমানবন্দরে হামলার হুঁশিয়ারি হুথিদের
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি


MS3 Technology BD