জুন ১৭, ২০২৬ খ্রিস্টাব্দ

+৮৮০১৭৪৪-২২১৩৮৫

শিগগিরই ইএফটিতে এমপিও শিক্ষকদের বেতন : ডিজি

  • Views: 33573
  • Share:
মার্চ ১৩, ২০২২ ১২:৩২ Asia/Dhaka

টিবিসি রিপোর্ট :: সরকারি সব সেক্টরের কর্মকর্তা-কর্মচারীরা ইএফটিতে বেতন পেলে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কেনো  পাবেন না বলে প্রশ্ন তুলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহামেদ বলেছেন, শিগগিরই এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ইএফটির মাধ্যমে পাঠানো শুরু হবে। কারিগরি জটিলতায় এমপিও শিক্ষকদের বেতন ইএফটিতে পাঠাতে কিছুটা দেরি হচ্ছে। 

দ্যা বিডি ক্যাম্পাস ডট কম ফেইসবুক পেইজ লাইক করতে এখানে ক্লিক করুন

শনিবার রাতে এক অনুষ্ঠানে যুক্ত হয়ে এসব কথা জানান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। 

আরও পড়ুন:- শিক্ষকদের এমপিওভুক্তিতে হয়রানি করলে কেউ পার পাবেন না: মাউশি ডিজি

তিনি বলেন আমরা দেশের সব ক্ষেত্রে ডিজিটাল করছি। আমরা এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতাও ইএফটিতে করতে চাচ্ছি। সরকারের প্রতিটি ক্ষেত্রে আমরা ডিজিটালাইজড করার চেষ্টা করছি। সব সেক্টরের কর্মকর্তারা কর্মচারীরা ইএফটিতে বেতন পেলে কেনো এমপিওভুক্ত শিক্ষকরা ইএফটিতে বেতন পাবেন না?

আরও পড়ুন:- এমপিওভুক্ত সহজীকরণ প্রক্রিয়া খোঁজা হচ্ছে: মাউশি ডিজি

তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ইএফটিতে পাঠানোর বিষয়ে কিছু টেকনিক্যাল কারণে দেরি হচ্ছে। তবে, শিগগিরই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ইএফটিতে বেতন পাবেন। 

আরও পড়ুন:- আসন্ন ঈদে শতভাগ উৎসব ভাতা ও জাতীয়করণসহ ৫ দাবি শিক্ষকদের

user
user
Ad
Ad