শর্ত পূরণে ব্যর্থ প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে না : শিক্ষামন্ত্রী
টিবিসি রিপোর্ট :: শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, নীতিমালা অনুযায়ী, কোনো ধরনের সুপারিশ ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে। আর যারা নীতিমালার শর্ত পূরণে ব্যর্থ হবে, তারা কোনোভাবেই এমপিওভুক্ত হবে না।সোমবার রাতে নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে পরিদর্শন শেষে এক সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন:- শিগগিরই ইএফটিতে এমপিও শিক্ষকদের বেতন : ডিজি
প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের উদ্দেশে দীপু মনি বলেন, ‘গত বছর আমি পত্রিকায় পড়েছি এখানকার ৪০ জন শিক্ষার্থী মেডিকেলে চান্স পেয়েছে। আমি তোমাদের কথা শুনতে চাই। আমি আলাদাভাবে আবার আসব। তোমাদের সঙ্গে কথা বলব।’ তিনি আরও বলেন, ‘তোমরা মানবিকতা, সততা দিয়ে উঁচুমানের মানুষ হও। পঁচাত্তরে বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। তাঁর আদর্শ অনুসরণ করে তোমরা বিশ্ব নাগরিক হবে।’
আরও পড়ুন:- 'কোনো ধরনের সুপারিশ ছাড়াই এমপিওভুক্ত হবে যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান '
করোনার ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাস করা সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
আরও পড়ুন:- এমপিওভুক্ত সহজীকরণ প্রক্রিয়া খোঁজা হচ্ছে: মাউশি ডিজি
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ গোলাম মো. ফারুকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সাংসদ আহসান আদেলুর রহমান, সংরক্ষিত আসনের সাংসদ রাবেয়া আলীম, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন, নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান প্রমুখ।
দ্যা বিডি ক্যাম্পাস ডট কম ফেইসবুক পেইজ লাইক করতে এখানে ক্লিক করুন
- নয়া ইরানি ক্ষেপণাস্ত্রগুলো আরও বড়, নির্ভুল, ধ্বংসাত্মক, গতিশীল ও অপ্রতিরোধ্য
- আমাদের প্রিয় আজাদ উদ্দিন : একজন আলোকিত মানুষের স্মৃতিচারণ
- শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগে উত্তীর্ণদের ভাইভা দ্রুত শুরুর দাবি
- ইসরায়েলের ওপর চাপ ও নিষেধাজ্ঞা বাড়ানোর আহ্বান জানাল ব্রিটিশ পার্লামেন্ট
- জাতীয় বাজেট ও বাংলাদেশের ভবিষ্যৎ: শিক্ষা ও প্রতিরক্ষা খাতের ভারসাম্যপূর্ণ অগ্রাধিকারে নজর কেন জরুরি?
- কানাইঘাট সরকারি কলেজের অধ্যাপক আজাদ আর নেই
- খালি বাসায় বুয়েট শিক্ষকের মায়ের পচনধরা মরদেহ, উদ্ধার করল পুলিশ
- ব্যাংককে ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’ সম্মাননায পেলেন কানাইঘাটের জয় দাস
- আজ পবিত্র ঈদুল আজহা
- স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কুরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল
- ৫ দাবিতে ইডেন ছাত্রীদের মানববন্ধন
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ইস্যুতে সাত কলেজ শিক্ষার্থীদের নতুন কর্মসূচি
- শিক্ষক নেতা আজিজীর বিরুদ্ধে তদন্ত, মন্ত্রণালয় ও ডিআইএর সর্বশেষ মনোভাব
- সায়েন্সল্যাব অবরোধ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের
- শেষ হলো কুবির পঞ্চম ছায়া জাতিসংঘ সম্মেলন


MS3 Technology BD