সরকারিকরণ আন্দোলনে অসুস্থ হয়ে হাসপাতালে ৪ শিক্ষক
টিবিসি রিপোর্ট :: ইবতেদায়ি মাদ্রাসা সরকারিকরণের দাবিতে গত তিনদিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। আন্দোলনরত অবস্থায় চার শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।তারা হলেন, ভোলার প্রধান শিক্ষক নাছরিন আক্তার, নাজমা আক্তার, কুমিল্লার প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন এবং টাঙ্গাইলের প্রধান শিক্ষক মো. নাজমুল হোসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের মুখপাত্র মো. শামসুল আলম। তিন দিনের অবস্থান কর্মসূচিতে চার জন শিক্ষক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
এদিকে ইবতেদায়ি মাদ্রাসা সরকারিকরণের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (২৪ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছেন আন্দোলনরতরা। তারা বলছেন, তিনদিনের অবস্থান কর্মসূচিতে সরকারের সাড়া না পাওয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
এ প্রসঙ্গে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের সদস্য সচিব মো. তাজুল ইসলাম ফরাজী বলেন, আগামীকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখে পদযাত্রা করে স্মারকলিপি দেয়ার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো সরকারিকরণ, রেজিস্ট্রেশন পাওয়া মাদ্রাসাগুলো শিক্ষা বোর্ডে অন্তর্ভুক্ত করাসহ ৮ দফা দাবিতে গত সোমবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে তৃতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট করছেন শিক্ষকরা।
তাদের ৮ দফা দাবি হলো-
*প্রাথমিক বিদ্যালয়ের মত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো সরকারিকরণ।
*স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা নীতিমালা-২০১৮ বাস্তবায়ন করা।
*স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার ডাটাবেজ চূড়ান্ত করা।
*মাদ্রাসার পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার করা।
*রেজিস্ট্রেশন প্রাপ্ত কোড বিহীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো মাদ্রাসা বোর্ডের কোডের অন্তর্ভুক্ত করা।
*প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করা।
*প্রাথমিক বিদ্যালয়ের মত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় একজন অফিস সহায়কের পদ সৃষ্টি করা।
*স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার পঞ্চম শ্রেণি সমাপনী পরীক্ষার অটোপাসের প্রজ্ঞাপন জারি করা।
- নয়া ইরানি ক্ষেপণাস্ত্রগুলো আরও বড়, নির্ভুল, ধ্বংসাত্মক, গতিশীল ও অপ্রতিরোধ্য
- আমাদের প্রিয় আজাদ উদ্দিন : একজন আলোকিত মানুষের স্মৃতিচারণ
- শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগে উত্তীর্ণদের ভাইভা দ্রুত শুরুর দাবি
- ইসরায়েলের ওপর চাপ ও নিষেধাজ্ঞা বাড়ানোর আহ্বান জানাল ব্রিটিশ পার্লামেন্ট
- জাতীয় বাজেট ও বাংলাদেশের ভবিষ্যৎ: শিক্ষা ও প্রতিরক্ষা খাতের ভারসাম্যপূর্ণ অগ্রাধিকারে নজর কেন জরুরি?
- কানাইঘাট সরকারি কলেজের অধ্যাপক আজাদ আর নেই
- খালি বাসায় বুয়েট শিক্ষকের মায়ের পচনধরা মরদেহ, উদ্ধার করল পুলিশ
- ব্যাংককে ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’ সম্মাননায পেলেন কানাইঘাটের জয় দাস
- আজ পবিত্র ঈদুল আজহা
- স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কুরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল
- ৫ দাবিতে ইডেন ছাত্রীদের মানববন্ধন
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ইস্যুতে সাত কলেজ শিক্ষার্থীদের নতুন কর্মসূচি
- শিক্ষক নেতা আজিজীর বিরুদ্ধে তদন্ত, মন্ত্রণালয় ও ডিআইএর সর্বশেষ মনোভাব
- সায়েন্সল্যাব অবরোধ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের
- শেষ হলো কুবির পঞ্চম ছায়া জাতিসংঘ সম্মেলন


MS3 Technology BD