এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল ২৩ নভেম্বর
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আগামী ২৩ নভেম্বর প্রকাশ করা হবে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে এ জন্য আবেদন করেছেন মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী।
তাদের আবেদন অনুযায়ী ১৪ দিনে ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি খাতা পুনঃনিরীক্ষণ করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু। তিনি বলেন, ‘ফলাফল প্রকাশের জন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে। আশা করছি ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আগামী ২৩ নভেম্বর প্রকাশ করতে পারব।’
এবার এইচএসসিতে রেকর্ড পরিমাণ শিক্ষার্থী ফেল করেছেন। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। গত ৩১ অক্টোবর ফল প্রকাশের পরদিন (১ নভেম্বর) থেকে শুরু হয় পুনঃনিরীক্ষণের আবেদন।
এর আগে, ফল পুনঃর্নিরীক্ষণের আবেদন গত ১ নভেম্বর শুরু হয়ে চলে আজ রবিবার (৮ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত। ৮ দিনে দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন। ফলে ১৪ দিনে ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি খাতা পুনঃনিরীক্ষণ করতে হয়েছে পরীক্ষকদের।
প্রসঙ্গত, ২০২৫ সালে ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। তার আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে ১ লাখ ৯৮ হাজার ১১৬ পরীক্ষার্থী ৫ লাখ ৮ হাজার ১১৬টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন।
- মাইকিং করে বিএনপির মিছিলে যুবলীগের হামলা, আহত একাধিক
- জিপিএ শর্ত কমাল ১৬ বিশ্ববিদ্যালয়
- মেস থেকে বের হয়ে নিখোঁজ রাবি শিক্ষার্থী হৃদয়, ২দিন পর ধান ক্ষেত থেকে উদ্ধার
- জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া ঐক্য হবে না— জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ার
- ঢাবিতে হল ছাত্রদলের বিরুদ্ধে কম্পিউটার ল্যাবের নামফলক ভাঙচুরের অভিযোগ
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের সুপারিশ
- ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন ৬ শিক্ষার্থী আটক
- হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য পাগলা মসজিদের দানবাক্সে ভক্তের ‘চিরকুট
- এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির ঘটনায় তিন কর্মীকে গ্রেপ্তার
- তিন দেশে আন্তর্জাতিক প্রতিযোগিতায় তা’মীরুল মিল্লাতের ৩ শিক্ষার্থী
- ১২ দিনে দেশের ৭৮ জায়গায় ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন
- ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত সরকারের
- এইচএসসিতে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস, শোকজের জবাব সন্তোষজনক না হলে এমপিও-স্বীকৃতি বাতিল
- নেপের গবেষণা: শ্রেণিকক্ষে বিষয়জ্ঞান প্রয়োগে পিছিয়ে ৭০ শতাংশ প্রাথমিক শিক্ষক
- প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার এক ঘণ্টা আগে প্রিন্টের চিন্তা
- স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালায় নতুন যেসব শর্ত যুক্ত হলো
- সারা দেশের ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
- ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল
- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ছেন প্রধান শিক্ষক
- প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার: শিক্ষামন্ত্রী




MS3 Technology BD