৭ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের আল্টিমেটাম নিষিদ্ধ ছাত্রলীগের
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল ও স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে প্রবেশ করে ক্যাম্পাসের ভেতরে এমন কর্মসূচি পালনের ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে তারা প্রশাসনিক ভবনের পাশ দিয়ে প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে গিয়ে মিছিল শেষ করেন। এ সময় তাদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
মিছিল শেষে আওয়ামী লীগের বিভিন্ন নেতার নাম ধরেও স্লোগান দেন তারা। এ সময় দেওয়া বক্তব্যে নেতাকর্মীরা বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটি তাঁর নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়। তাঁর জন্মভূমিতে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দুঃসাহস দেখানো হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা না হলে বাংলাদেশ ছাত্রলীগ এসে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে দেবে। একই সঙ্গে সাত দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপন করা না হলে ছাত্রলীগ এসে ছবি লাগিয়ে দিয়ে যাবে।’
এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর ডাকা লকডাউনকে কেন্দ্র করে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দেশীয় অস্ত্রশস্ত্র হাতে মিছিলের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় আনসার সদস্যদের ছাড়া অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে প্রক্টর সহযোগী অধ্যাপক ড. এস এম আহসান সৌরভ বলেন, ‘ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতিতে সকল ক্রিয়াশীল ছাত্রসংগঠন ও সাংবাদিকদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখেছেন। আমরা উপরমহল থেকে যতটুকু তথ্য পেয়েছি, তাতে ক্যাম্পাসে হামলার আশঙ্কা নেই। ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সভায় বিশ্ববিদ্যালয়ের পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে আলোচনা করা হবে।’
- ১২ দিনে দেশের ৭৮ জায়গায় ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন
- ঘুমানোর পূর্বে ফজিলতপূর্ণ ৮টি সুন্নতী আমল
- বই পড়ার অভ্যাসে ভালো থাকতে পারে মস্তিষ্ক: গবেষণা
- নিষিদ্ধ আ. লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকে আটক
- শুধু বিএনপি নয়, সাধারণ মানুষও আতঙ্কে: বিএনপি নেতা রফিকুজ্জামান
- শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চেয়েছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদানের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে
- আ.লীগের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন
- বাংলাদেশ পুলিশে ৪,০০০ এসআই পদ সৃজনের অনুমোদন
- ক্ষমা চেয়ে পদত্যাগ করলেন টুঙ্গিপাড়ার ছাত্রদল নেতা
- ১২ দিনে দেশের ৭৮ জায়গায় ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন
- ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত সরকারের
- এইচএসসিতে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস, শোকজের জবাব সন্তোষজনক না হলে এমপিও-স্বীকৃতি বাতিল
- নেপের গবেষণা: শ্রেণিকক্ষে বিষয়জ্ঞান প্রয়োগে পিছিয়ে ৭০ শতাংশ প্রাথমিক শিক্ষক
- প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার এক ঘণ্টা আগে প্রিন্টের চিন্তা
- স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালায় নতুন যেসব শর্ত যুক্ত হলো
- সারা দেশের ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
- ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল
- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ছেন প্রধান শিক্ষক
- প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার: শিক্ষামন্ত্রী




MS3 Technology BD