নভেম্বার ২০, ২০২৬ খ্রিস্টাব্দ

ইউক্লিড প্রোগ্রামিং ক্লাবের নতুন ভিপি মোস্তাফিজুর রহমান আকিব, জিএস সজীব দাশ

নভেম্বার ১৯, ২০২৬ ১৫:৪৮ Asia/Dhaka
  • Views: 275
  • Share:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সঙ্গে সম্পৃক্ত প্রোগ্রামিংভিত্তিক সংগঠন ইউক্লিড প্রোগ্রামিং ক্লাবের ৮ম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোস্তাফিজুর রহমান আকিব এবং জেনারেল সেক্রেটারি (জিএস) হয়েছেন সজীব দাশ।

কমিটির অন্যান্য দায়িত্বে রয়েছেন ট্রেজারার তানজিলা অর্থি, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি শাহাদ উদ্দিন, অর্গানাইজিং সেক্রেটারি শিহাব আক্তার চৌধুরী এবং অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজিং সেক্রেটারি শুরাইক আলম শশী।

এছাড়া কনটেস্ট কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন শুভেচ্ছা ইসলাম, নাহিদুল ইসলাম ও শাহরিয়া ফেরদৌস আহাদ। এক্সিকিউটিভ মেম্বার হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল মাহিন, শাফায়াতুর রহমান, দীপঙ্কর জ্যোতি দেব, ইমতিয়াজ হক ও আফফুন জামান সাকিব।

প্রোগ্রামিংকে প্যাশন হিসেবে ধারণ করা এই ক্লাবটি ইতোমধ্যে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক অর্জনের মাধ্যমে স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছে। ক্লাবটির সাবেক ভাইস প্রেসিডেন্ট নাজমুল হাসান নাঈম SUST-এর হয়ে ICPC World Finals-এ অংশগ্রহণের গৌরব অর্জন করেন। এছাড়াও ক্লাবের অসংখ্য সাবেক সদস্য বর্তমানে বিশ্বের বিভিন্ন টেক জায়ান্ট ও কর্পোরেট প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। অনেকে দেশের বাইরে উচ্চশিক্ষা ও গবেষণায়ও যুক্ত রয়েছেন।

নতুন নেতৃত্বের হাত ধরে ইউক্লিড প্রোগ্রামিং ক্লাব তার সাফল্যের ধারাবাহিকতা আরও সমৃদ্ধ করবে-এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

user
user
Ad
Ad