সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শাবিপ্রবিতে মানববন্ধন
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে এ মানববন্ধন আয়োজন করা হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের অস্থিতিশীল কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিললে সংশ্লিষ্ট ব্যক্তি যেই হোক না কেন, সিন্ডিকেট ডেকে তার চাকরি শেষ করে ফেলব। বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের অরাজকতা বা সন্ত্রাসী তৎপরতা বরদাশত করা হবে না।’
ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ বজায় রাখার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে উপাচার্য আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে যেকোনো কঠোর পদক্ষেপ নিতে আমি এক সেকেন্ডও দেরি করব না। কোনো অপশক্তিকে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ নষ্ট করার সুযোগ দেওয়া হবে না।’
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, "বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল সবাই এখানে আছেন। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, নিষিদ্ধ সংগঠনের কোনো নৈরাজ্য পরিস্থিতি আমরা বরদাশত করবো না।"
তিনি আরও বলেন, "এই সন্ত্রাসী গোষ্ঠী বারবার প্রমাণ করছে তারা এদেশের মানুষের শত্রু, এরা বাংলাদেশপন্থী নয়। যারা দেশের শান্তিপূর্ণ ও স্থিতিশীল অবস্থাকে অস্থিতিশীল করতে চায়, তাদেরকে কঠোর হাতে দমন করতে হবে।"
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
- ১২ দিনে দেশের ৭৮ জায়গায় ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন
- ঘুমানোর পূর্বে ফজিলতপূর্ণ ৮টি সুন্নতী আমল
- বই পড়ার অভ্যাসে ভালো থাকতে পারে মস্তিষ্ক: গবেষণা
- নিষিদ্ধ আ. লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকে আটক
- শুধু বিএনপি নয়, সাধারণ মানুষও আতঙ্কে: বিএনপি নেতা রফিকুজ্জামান
- শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চেয়েছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদানের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে
- আ.লীগের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন
- বাংলাদেশ পুলিশে ৪,০০০ এসআই পদ সৃজনের অনুমোদন
- ক্ষমা চেয়ে পদত্যাগ করলেন টুঙ্গিপাড়ার ছাত্রদল নেতা
- ১২ দিনে দেশের ৭৮ জায়গায় ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন
- ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত সরকারের
- এইচএসসিতে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস, শোকজের জবাব সন্তোষজনক না হলে এমপিও-স্বীকৃতি বাতিল
- নেপের গবেষণা: শ্রেণিকক্ষে বিষয়জ্ঞান প্রয়োগে পিছিয়ে ৭০ শতাংশ প্রাথমিক শিক্ষক
- প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার এক ঘণ্টা আগে প্রিন্টের চিন্তা
- স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালায় নতুন যেসব শর্ত যুক্ত হলো
- সারা দেশের ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
- ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল
- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ছেন প্রধান শিক্ষক
- প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার: শিক্ষামন্ত্রী




MS3 Technology BD