আ.লীগের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন
রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বাঘা উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে তার বাড়িতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাড়ির গেটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে মোটরসাইকেলে করে আসা পাঁচ থেকে ছয়জনের একটি দল বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এরপর তারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। পরে আগুন দিয়ে তারা চলে গেলে স্থানীয় লোকজন চিৎকার করে আশপাশের মানুষকে জড়ো করেন। তারা পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন।
প্রত্যক্ষদর্শী মোবারক হোসেন বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর অগ্নিসংযোগের পর থেকে সাবেক পররাষ্ট্রপতি মন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। মাঝেমধ্যে বাড়ির কেয়ারটেকার এসে খোঁজখবর নিয়ে চলে যান। একজন নৈশপ্রহরীও মাঝেমধ্যে বাড়িটি পাহারা দিতে আসেন। এরমধ্যে আজ বাড়িটিতে আগুন দেওয়া হয়।’
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, কয়েকজন ব্যক্তি শাহরিয়ার আলমের বাড়িতে ঢুকে আগুন দেওয়ার চেষ্টা করেন। স্থানীয় লোকজন বাধা দেওয়ায় তারা বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেননি।
পরে বাড়ির গেটে আগুন দিলে স্থানীয় লোকজন তা নিভিয়ে ফেলেন। এতে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
- ১২ দিনে দেশের ৭৮ জায়গায় ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন
- ঘুমানোর পূর্বে ফজিলতপূর্ণ ৮টি সুন্নতী আমল
- বই পড়ার অভ্যাসে ভালো থাকতে পারে মস্তিষ্ক: গবেষণা
- নিষিদ্ধ আ. লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকে আটক
- শুধু বিএনপি নয়, সাধারণ মানুষও আতঙ্কে: বিএনপি নেতা রফিকুজ্জামান
- শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চেয়েছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদানের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে
- আ.লীগের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন
- বাংলাদেশ পুলিশে ৪,০০০ এসআই পদ সৃজনের অনুমোদন
- ক্ষমা চেয়ে পদত্যাগ করলেন টুঙ্গিপাড়ার ছাত্রদল নেতা
- ১২ দিনে দেশের ৭৮ জায়গায় ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন
- ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত সরকারের
- এইচএসসিতে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস, শোকজের জবাব সন্তোষজনক না হলে এমপিও-স্বীকৃতি বাতিল
- নেপের গবেষণা: শ্রেণিকক্ষে বিষয়জ্ঞান প্রয়োগে পিছিয়ে ৭০ শতাংশ প্রাথমিক শিক্ষক
- প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার এক ঘণ্টা আগে প্রিন্টের চিন্তা
- স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালায় নতুন যেসব শর্ত যুক্ত হলো
- সারা দেশের ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
- ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল
- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ছেন প্রধান শিক্ষক
- প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার: শিক্ষামন্ত্রী




MS3 Technology BD