ক্ষমা চেয়ে পদত্যাগ করলেন টুঙ্গিপাড়ার ছাত্রদল নেতা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ সামি। তার দাবি, নিজের অজান্তেই তাকে এ পদে দায়িত্ব দেওয়া হয়েছিল।
বিষয়টি জানার পর স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গতকাল বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান সামি।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমি টুঙ্গিপাড়া সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের একজন সাধারণ ছাত্র। আমি কোনদিনও কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম না এখনও নেই। কিন্তু আমার অনুপস্থিতিতে ও আমার অজান্তে আমাকে সরকারি শেখ মুজিবুর রহমান কলেজে ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদ দেওয়া হয়। এ ব্যাপারে আমি কিছুই জানিনা এখন জানতে পেরে আমি সজ্ঞানে উক্ত পদ থেকে পদত্যাগ করছি। যদি আমার অজান্তে আমি কোনো অন্যায় করে থাকি তাহলে সবাই আমাকে ক্ষমা করে দেবেন।’
পোস্টে সামি আরও জানান, তিনি কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তার অজান্তে ছাত্রদলের কলেজ শাখার কমিটিতে পদ দেওয়ার বিষয়টি জানার পরই পদত্যাগ করেছেন বলে উল্লেখ করেন তিনি।
- ১২ দিনে দেশের ৭৮ জায়গায় ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন
- ঘুমানোর পূর্বে ফজিলতপূর্ণ ৮টি সুন্নতী আমল
- বই পড়ার অভ্যাসে ভালো থাকতে পারে মস্তিষ্ক: গবেষণা
- নিষিদ্ধ আ. লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকে আটক
- শুধু বিএনপি নয়, সাধারণ মানুষও আতঙ্কে: বিএনপি নেতা রফিকুজ্জামান
- শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চেয়েছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদানের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে
- আ.লীগের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন
- বাংলাদেশ পুলিশে ৪,০০০ এসআই পদ সৃজনের অনুমোদন
- ক্ষমা চেয়ে পদত্যাগ করলেন টুঙ্গিপাড়ার ছাত্রদল নেতা
- ১২ দিনে দেশের ৭৮ জায়গায় ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন
- ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত সরকারের
- এইচএসসিতে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস, শোকজের জবাব সন্তোষজনক না হলে এমপিও-স্বীকৃতি বাতিল
- নেপের গবেষণা: শ্রেণিকক্ষে বিষয়জ্ঞান প্রয়োগে পিছিয়ে ৭০ শতাংশ প্রাথমিক শিক্ষক
- প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার এক ঘণ্টা আগে প্রিন্টের চিন্তা
- স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালায় নতুন যেসব শর্ত যুক্ত হলো
- সারা দেশের ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
- ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল
- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ছেন প্রধান শিক্ষক
- প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার: শিক্ষামন্ত্রী




MS3 Technology BD