স্কুলে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, লটারি ১৫ তারিখ
দেশের সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি আবেদন আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। যা চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রথম শ্রেণির শিক্ষার্থীদের লটারি ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
স্কুলে ভর্তির সামগ্রিক বিষয় নিয়ে একটি খসড়া বিজ্ঞপ্তি তৈরি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বিজ্ঞপ্তটি শিগগিরই ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রকাশিত হতে যাওয়া বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশের সরকারি (সকল) বিদ্যালয়ের ২০২৭ শিক্ষাবর্ষে ডিজিটাল লটারির মাধ্যমে ১ম শ্রেণিতে এবং ২য় থেকে ৯ম শ্রেণিতে লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।
এতে বলা হয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এরিয়া নিয়ে প্রতিটি প্রতিষ্ঠান সংলগ্ন সর্বোচ্চ ৩টি প্রশাসনিক (পুলিশ) থানাকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাচমেন্ট এরিয়া হিসেবে গণ্য হবে।
তথ্য আপলোডের ক্ষেত্রে বলা হয়েছে, সারা দেশের সরকারি (সকল) বিদ্যালয়ের ২০২৭ শিক্ষাবর্ষে ডিজিটাল লটারির মাধ্যমে ১ম শ্রেণিতে এবং ২য় থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া লিখিত পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রতিষ্ঠানের তথ্য আগামী ২০ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য সফটওয়্যারে আপলোড করতে হবে।
মাউশি জানিয়েছে, সারা দেশের সরকারি (সকল) বিদ্যালয়ের ২০২৭ শিক্ষাবর্ষে ডিজিটাল লটারির মাধ্যমে ১ম শ্রেণিতে এবং ২য় থেকে ৯ম শ্রেণির ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইনে আবেদনের সময়সীমা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে।
প্রকাশিত হতে যাওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য আবেদনকারী ১ম শ্রেণির শিক্ষার্থীদের ডিজিটাল প্রক্রিয়ায় অনলাইন লটারি আগামী ১৫ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।
- কৃষ্ণপুর দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন শাবিপ্রবি ছাত্রদলের সা. সম্পাদক নাঈম সরকার
- নড়াইলে বিএনপির মিছিলে ‘আওয়ামী লীগের’ হামলায় ২ জন নিহত
- ১ ডিসেম্বর থেকেই নতুন মজুরি কার্যকর হচ্ছে পোশাকশ্রমিকদের
- এইচএসসিতে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস, শোকজের জবাব সন্তোষজনক না হলে এমপিও-স্বীকৃতি বাতিল
- এবার ভর্তি পরীক্ষা পেছাল বুয়েট ও বিইউপি
- এবার আওয়ামী লীগের সাবেক এমপির বাড়িতে আগুন
- চলতি মাসেই ৭৫ হাজার শিক্ষক নিয়োগে একধাপ এগোচ্ছে এনটিআরসিএ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হস্তক্ষেপ থেকে সরে আসল ইউজিসি
- শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
- স্কুলে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, লটারি ১৫ তারিখ
- এইচএসসিতে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস, শোকজের জবাব সন্তোষজনক না হলে এমপিও-স্বীকৃতি বাতিল
- নেপের গবেষণা: শ্রেণিকক্ষে বিষয়জ্ঞান প্রয়োগে পিছিয়ে ৭০ শতাংশ প্রাথমিক শিক্ষক
- প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার এক ঘণ্টা আগে প্রিন্টের চিন্তা
- স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালায় নতুন যেসব শর্ত যুক্ত হলো
- সারা দেশের ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
- ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল
- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ছেন প্রধান শিক্ষক
- প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার: শিক্ষামন্ত্রী
- জলবায়ু পরিবর্তনবিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে প্রধানমন্ত্রী
- এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারি নিয়ে ফের চিঠি পাঠাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়




MS3 Technology BD