১ ডিসেম্বর থেকেই নতুন মজুরি কার্যকর হচ্ছে পোশাকশ্রমিকদের
পোশাকশ্রমিকদের নতুন মজুরি আগামী ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
তিনি বলেছেন, মজুরি ঘোষণার তারিখ যেদিনই নির্ধারণ করা হোক না কেন, নির্ধারিত সময় অনুযায়ী আগামী ১ ডিসেম্বর থেকেই নতুন মজুরি কার্যকর হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
সৈয়দ আজাদ সুবহানী বলেন, বোর্ডের একজন প্রতিনিধি অসুস্থ থাকায় গতকালের সভা স্থগিত করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর এ সভা অনুষ্ঠিত হবে।
এ সময় পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে কোনো ধরনের গুজব, ভুয়া তথ্য বা বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি শ্রমিকদের গুজব বা ভুয়া তথ্যে কান না দেওয়া এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করার অনুরোধ জানান।
উল্লেখ্য, পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। একই দিন শ্রমিক, মালিক ও সরকারের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি ত্রিপক্ষীয় জরুরি সভাও অনুষ্ঠিত হয়।
তবে এসব উদ্যোগের পরও কয়েকটি এলাকায় শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করেছে সরকার। পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।
- কৃষ্ণপুর দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন শাবিপ্রবি ছাত্রদলের সা. সম্পাদক নাঈম সরকার
- নড়াইলে বিএনপির মিছিলে ‘আওয়ামী লীগের’ হামলায় ২ জন নিহত
- ১ ডিসেম্বর থেকেই নতুন মজুরি কার্যকর হচ্ছে পোশাকশ্রমিকদের
- এইচএসসিতে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস, শোকজের জবাব সন্তোষজনক না হলে এমপিও-স্বীকৃতি বাতিল
- এবার ভর্তি পরীক্ষা পেছাল বুয়েট ও বিইউপি
- এবার আওয়ামী লীগের সাবেক এমপির বাড়িতে আগুন
- চলতি মাসেই ৭৫ হাজার শিক্ষক নিয়োগে একধাপ এগোচ্ছে এনটিআরসিএ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হস্তক্ষেপ থেকে সরে আসল ইউজিসি
- শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
- স্কুলে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, লটারি ১৫ তারিখ
- এইচএসসিতে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস, শোকজের জবাব সন্তোষজনক না হলে এমপিও-স্বীকৃতি বাতিল
- নেপের গবেষণা: শ্রেণিকক্ষে বিষয়জ্ঞান প্রয়োগে পিছিয়ে ৭০ শতাংশ প্রাথমিক শিক্ষক
- প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার এক ঘণ্টা আগে প্রিন্টের চিন্তা
- স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালায় নতুন যেসব শর্ত যুক্ত হলো
- সারা দেশের ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
- ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল
- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ছেন প্রধান শিক্ষক
- প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার: শিক্ষামন্ত্রী
- জলবায়ু পরিবর্তনবিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে প্রধানমন্ত্রী
- এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারি নিয়ে ফের চিঠি পাঠাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়




MS3 Technology BD