চলতি মাসেই ৭৫ হাজার শিক্ষক নিয়োগে একধাপ এগোচ্ছে এনটিআরসিএ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষকের শূন্যপদ পূরণের লক্ষ্যে ই-রিকুইজিশনের (শূন্যপদ) সংগ্রহের মাধ্যমে ৭৫ হাজার ৭৩৮টি শূন্যপদের চাহিদা পাওয়া গেছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, সংশ্লিষ্ট বিধিমালা ও পরিপত্র সংশোধনের পর এসব পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে লিখিত এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।
তথ্যমতে, শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ, নিবন্ধন ও প্রত্যয়ন বিধিমালা-২০২৫ এবং শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি-সংক্রান্ত পরিপত্র সংশোধনে আগামী ২৪ নভেম্বর সভা হতে পারে। সভায় বিধিমালা ও পরিপত্র সংশোধনের বিষয়ে সিদ্ধান্ত হলে এরপরই ৭৫ হাজার ৭৩৮টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া একধাপ এগিয়ে যাবে।
এনটিআরসিএ সূত্রে জানা গেছে, বিধিমালা ও পরিপত্র সংশোধনের পর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরবর্তী কার্যক্রম শুরু হবে। ফলে চলতি মাসেই ৭৫ হাজারের বেশি শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সংসদে শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গত ২০২০ খ্রিষ্টাব্দের ১৯ আগস্ট ৪১ হাজার ৬২৭টি এবং ২০২৬ খ্রিষ্টাব্দের ২৮ জানুয়ারি ১১ হাজার ৭১৩টিসহ সর্বমোট-৫৩ হাজার ৩৪০টি শূন্যপদ পূরণ করা হয়েছে।
অন্যদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান-এর ১১ হাজার ১৫১টি শূন্যপদে নিয়োগ সুপারিশের লক্ষ্যে এনটিআরসিএ’র আওতায় ৮ম এনটিআরসিএ নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষা-২০২৬-এর বাছাই পরীক্ষা গত ২০২৬ খ্রিষ্টাব্দে ১৮ এপ্রিল অনুষ্ঠিত হয়। এই বাছাই পরীক্ষায় উত্তীর্ণ ১৪ হাজার ৯৪২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গত ২০২৬ খ্রিষ্টাব্দে ১৫ অক্টোবর থেকে এনটিআরসিএ কার্যালয়ে শুরু হয়েছে। মৌখিক পরীক্ষা আগামী ২০২৬ খ্রিষ্টাব্দের ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে।
অপর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় সারা দেশে ১৬১টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি), ৫৬টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ, ১টি টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ এবং ১টি ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে বিভিন্ন পর্যায়ে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
মন্ত্রী জানান, দেশের সবগুলো জেলা ও উপজেলায় কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন নিশ্চিত করতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন কয়েকটি প্রকল্পগুলোর কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। প্রকল্পগুলো হলো- উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন (২য় পর্যায়): এ প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের সবগুলো উপজেলায় অন্তত ১টি করে সরকারি টিএসসি নির্মাণ সম্পন্ন হবে; ১০০টি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন: নির্বাচিত ১০০টি উপজেলায় কারিগরি শিক্ষার প্রসারে এই প্রকল্পের কাজ চলমান রয়েছে; ২৩টি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন: এর মাধ্যমে দেশের প্রতিটি জেলায় অন্তত ১টি করে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট নির্মাণ সম্পন্ন হবে; চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এবং রংপুর বিভাগে ১টি করে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন: উক্ত প্রকল্পের মাধ্যমে দেশের প্রতিটি বিভাগে ১টি করে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ নির্মাণ সম্পন্ন হবে; সিলেট, বরিশাল, ময়মনসিংহ ও রংপুর বিভাগীয় শহরে ৪টি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন: এর ফলে দেশের প্রতিটি বিভাগে ১টি করে সরকারি মহিল পলিটেকনিক ইনস্টিটিউট নির্মাণ সম্পন্ন হবে।
- কৃষ্ণপুর দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন শাবিপ্রবি ছাত্রদলের সা. সম্পাদক নাঈম সরকার
- নড়াইলে বিএনপির মিছিলে ‘আওয়ামী লীগের’ হামলায় ২ জন নিহত
- ১ ডিসেম্বর থেকেই নতুন মজুরি কার্যকর হচ্ছে পোশাকশ্রমিকদের
- এইচএসসিতে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস, শোকজের জবাব সন্তোষজনক না হলে এমপিও-স্বীকৃতি বাতিল
- এবার ভর্তি পরীক্ষা পেছাল বুয়েট ও বিইউপি
- এবার আওয়ামী লীগের সাবেক এমপির বাড়িতে আগুন
- চলতি মাসেই ৭৫ হাজার শিক্ষক নিয়োগে একধাপ এগোচ্ছে এনটিআরসিএ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হস্তক্ষেপ থেকে সরে আসল ইউজিসি
- শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
- স্কুলে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, লটারি ১৫ তারিখ
- এইচএসসিতে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস, শোকজের জবাব সন্তোষজনক না হলে এমপিও-স্বীকৃতি বাতিল
- নেপের গবেষণা: শ্রেণিকক্ষে বিষয়জ্ঞান প্রয়োগে পিছিয়ে ৭০ শতাংশ প্রাথমিক শিক্ষক
- প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার এক ঘণ্টা আগে প্রিন্টের চিন্তা
- স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালায় নতুন যেসব শর্ত যুক্ত হলো
- সারা দেশের ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
- ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল
- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ছেন প্রধান শিক্ষক
- প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার: শিক্ষামন্ত্রী
- জলবায়ু পরিবর্তনবিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে প্রধানমন্ত্রী
- এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারি নিয়ে ফের চিঠি পাঠাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়




MS3 Technology BD