প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দিন থেকেই দেশে শিক্ষা শেষ: এমপি মনিরুল
দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ও কারিগরি শিক্ষার বর্তমান সংকট নিয়ে জাতীয় সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী।
রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, যেদিন থেকে প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে এবং সরকারি প্রতিষ্ঠান বেড়েছে, সেদিন থেকেই দেশে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে।
সংসদে দেওয়া বক্তব্যে মো. মনিরুল হক চৌধুরী বলেন, কারিগরি শিক্ষার সুযোগ সৃষ্টি হলেও বর্তমানে বিভিন্ন আমলাতান্ত্রিক ও আন্তঃমন্ত্রণালয় জটিলতার কারণে তা বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে মেডিকেল টেকনোলজি বা কারিগরি শিক্ষার শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অচলাবস্থা নিয়ে তিনি শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
চিকিৎসা ও কারিগরি খাতের গুরুত্ব তুলে ধরে তিনি প্রশ্ন করেন, ডাক্তার যত বড়ই হোক, ইনজেকশন দেওয়ার লোক না থাকলে কী হবে? এই প্রশ্নের জবাব দেবেন কি না?
দুই মন্ত্রণালয়ের রশি টানাটানি ও দ্বন্দ্বের কারণে কারিগরি শিক্ষার প্রসার ব্যাহত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘দুই মন্ত্রণালয়ের ঝগড়ায় এগুলো বন্ধ কেন? এই প্রতিষ্ঠানগুলো চালু করা হোক এবং কারিগরি শিক্ষা বোর্ডকে তার দায়িত্ব পালন করার জন্য উন্মুক্ত করে দেওয়া হোক। কোনো মন্ত্রণালয়ের রক্তচক্ষু চলবে না।’
মন্ত্রণালয়ের কাজ শিক্ষাকে সহায়তা করা, বন্ধ করা নয়—এমন মন্তব্য করে বক্তব্যের শেষ পর্যায়ে স্পিকারের মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে তিনি জানতে চান, কারিগরি শিক্ষার সব বাধা কবে দূর করা হবে।
- অস্ত্রোপচার ছাড়াই সম্ভব ক্যান্সারের চিকিৎসা
- কাল ১০০ উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি
- বঙ্গোপসাগরে ক্রমেই শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, রাতেই হতে পারে ঘূর্ণিঝড়
- স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালায় নতুন যেসব শর্ত যুক্ত হলো
- জাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- বেরোবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে হলের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ
- প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার এক ঘণ্টা আগে প্রিন্টের চিন্তা
- এমপি মাহমুদা মিতুকে ফোনকলে হত্যার হুমকি
- ২০ নভেম্বরের মধ্যে শিক্ষক-কর্মচারীদের বেতন বিল সাবমিট করার নির্দেশনা মাউশির
- নেপের গবেষণা: শ্রেণিকক্ষে বিষয়জ্ঞান প্রয়োগে পিছিয়ে ৭০ শতাংশ প্রাথমিক শিক্ষক
- নেপের গবেষণা: শ্রেণিকক্ষে বিষয়জ্ঞান প্রয়োগে পিছিয়ে ৭০ শতাংশ প্রাথমিক শিক্ষক
- প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার এক ঘণ্টা আগে প্রিন্টের চিন্তা
- স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালায় নতুন যেসব শর্ত যুক্ত হলো
- সারা দেশের ৮৯টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
- ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্ত বহাল
- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন করতে সরকারি চাকরি ছাড়ছেন প্রধান শিক্ষক
- প্রত্যেক উপজেলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করবে সরকার: শিক্ষামন্ত্রী
- জলবায়ু পরিবর্তনবিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে প্রধানমন্ত্রী
- এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারি নিয়ে ফের চিঠি পাঠাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়
- বাজেট সংকটে মুখ থুবড়ে পড়েছে দেশজুড়ে সাড়া জাগানো শাবিপ্রবির ৫ উদ্ভাবন




MS3 Technology BD