অক্টোবার ২৮, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ দেবে শিক্ষক-কর্মচারী

অক্টোবার ২৮, ২০২৬ ১০:৪০ Asia/Dhaka
  • Views: 2716
  • Share:

সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১০ থেকে ২০তম গ্রেডে ৫ পদে ১২ শিক্ষক-কর্মচারী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন চলবে ৩ নভেম্বর ২০২৬, রাত ১০ টা পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

১. পদের নাম: সহকারী শিক্ষক;

বিষয়/বিভাগ: জীববিজ্ঞান, উচ্চতর গণিত, ভৌতবিজ্ঞান, সামাজিক বিজ্ঞান;

পদসংখ্যা: ৪টি;

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

আবেদনের যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

২. পদের নাম: ড্রাইভার (ভারী যানবাহন, খন্ডকালীন);

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ১৮,০০০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*অষ্টম/নবম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*ভারী যান চালানোর লাইসেন্স থাকতে হবে;

*সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

৩. পদের নাম: কম্পিউটার ল্যাব অপারেটর;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ৩০ ও ইংরেজিতে ৪৫ শব্দ থাকতে হবে;

*আইসিটি যন্ত্রাংশের সমস্যা নিরূপণে দক্ষতা থাকতে হবে;

৪. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

৫. পদের নাম: বাসচালক সহকারী (হেল্পার, খন্ডকালীন);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১০,০০০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*অষ্টম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে;

চাকরির ধরন: পূর্ণকালীন/খণ্ডকালীন (স্থায়ী ও অস্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ সময়: আগামী ৩ নভেম্বর ২০২৬, রাত ১০টা;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

user
user
Ad
Ad