নজরুল বিশ্ববিদ্যালয়ের ডাইনিংয়ের খাবারে মিলল সেদ্ধ টিকটিকি, ক্ষুব্ধ শিক্ষার্থীরা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের ডাইনিংয়ের খাবারে সেদ্ধ টিকটিকি পাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ডাইনিংয়ে খাবার খাওয়ার সময় খাবারে টিকটিকি পাওয়া যায় বলে দাবি করে আরেফিন তানভীর নামের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেন।
পোস্টকারী শিক্ষার্থী জানান, আমি দুপুরে খেতে যাই, আমার অর্ধেক প্লেট খাওয়ার পর দেখি আমার প্লেটে সিদ্ধ টিকটিকি। পরে ডাইনিং পরিচালককে অভিযোগ দিয়ে আমি চলে আসি।
এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। হলের খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন তুলে তারা বলেন, শিক্ষার্থীদের খাবার নিয়ে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না। খাবার প্রস্তুত ও পরিবেশনে কঠোর স্বাস্থ্যবিধি নিশ্চিতের পাশাপাশি দায়িত্বশীলদের জবাবদিহির আওতায় আনারও দাবি জানান তারা।
এ বিষয়ে ডাইনিং পরিচালক আলামিন বলেন, টিকটিকি সিলিং দিয়ে যাওয়ার সময় পড়ে গেছে। রান্নার সময় পাতিলের ঢাকনা খোলা থাকে, তাই ভাতের মধ্যে চলে গেছে, কেউ খেয়াল করে নাই। আমরা অভিযোগ পাওয়ার সাথে সাথে সব ভাত ফেলে দিয়েছি। উপর থেকে পরছে, কিছু করারও নাই।
অগ্নিবীণা হলের প্রভোস্ট মো. হারুনুর রশিদ জানান, আমরা এই বিষয়ে খোঁজ নিয়েছি। দেয়াল থেকে একটা টিকটিকি হঠাৎ করে ভাতের গামলায় পড়ে যাওয়ায় এই বিপত্তি ঘটে। আমরা ডাইনিং পরিচালককে আরো সতর্ক হওয়ার জন্য নির্দেশ দিয়েছি। ডাইনিং পরিচালক অনিচ্ছাকৃত এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট শিক্ষার্থীকে টাকা ফেরত দিয়েছেন এবং ওই গামলার সম্পূর্ণ ভাত আর পরিবেশন করেন নি বলে জানান।
- বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- আল্লাহ কেন মানুষকে বিপদ এবং অসুস্থতা দিয়ে পরীক্ষা করেন?
- সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ দেবে শিক্ষক-কর্মচারী
- ৫৭ বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে চালু হবে তৃতীয় ভাষা ইনস্টিটিউট: মাভাবিপ্রবিতে শিক্ষামন্ত্রী
- চাকরিজীবীদের বেতন-বকেয়া পরিশোধে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
- বাড়তি বেতন পাচ্ছেন না দুই লাখ সরকারি চাকরিজীবী
- জনস্বাস্থ্য খাতে পেশাজীবীদের বিনা খরচে ফেলোশিপের সুযোগ দিচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
- বিপুল অর্থ ব্যয়ের পরও বেকারত্বের হার বেশি থাকলে বরাদ্দ বাড়িয়ে কী লাভ?
- শিক্ষকরা বেতন নিবে আবার সরকারের বিরুদ্ধে কটূক্তিও করবে— এটা কি হতে পারে?
- নজরুল বিশ্ববিদ্যালয়ের ডাইনিংয়ের খাবারে মিলল সেদ্ধ টিকটিকি, ক্ষুব্ধ শিক্ষার্থীরা
- শিক্ষকরা বেতন নিবে আবার সরকারের বিরুদ্ধে কটূক্তিও করবে— এটা কি হতে পারে?
- বাড়তি বেতন পাচ্ছেন না দুই লাখ সরকারি চাকরিজীবী
- চাকরিজীবীদের বেতন-বকেয়া পরিশোধে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
- বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- আরও ৩টি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ও ১৫টিতে পাঠদানের অনুমোদন
- এসএসসির টেস্ট পরীক্ষার প্রশ্ন ১৫০০ টাকায় বিক্রি, পরীক্ষা স্থগিত
- বদলির ফল প্রকাশের দাবিতে বড় আন্দোলনের প্রস্তুতি এমপিওভুক্ত শিক্ষকদের
- দাঁড়িপাল্লা প্রতীকের ভুলে সংশোধনের মুখে মাঠপর্যায়ে পৌঁছানো ২০ লাখ বই
- বাড়ছে প্রাথমিকে ঝরে পড়ার হার
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানাল আন্তশিক্ষা বোর্ড


MS3 Technology BD