জনস্বাস্থ্য খাতে পেশাজীবীদের বিনা খরচে ফেলোশিপের সুযোগ দিচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
জনস্বাস্থ্য খাতে অভিজ্ঞ পেশাজীবীদের জন্য সম্পূর্ণ অর্থায়নে ফেলোশিপের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ২০২৭-২৮ শিক্ষাবর্ষের ‘লিড ফেলোশিপ’ কর্মসূচিতে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
এক বছর মেয়াদি এ কর্মসূচির মাধ্যমে জনস্বাস্থ্য খাতে কর্মরত পেশাজীবীদের নেতৃত্বের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বাড়ানোর সুযোগ দেওয়া হবে। আবেদনের শেষ সময় আগামী ১৫ নভেম্বর।
হার্ভার্ড গ্লোবাল হেলথ ইনস্টিটিউট (এইচজিএইচআই) পরিচালিত এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করবে হার্ভার্ড টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের গ্লোবাল হেলথ অ্যান্ড পপুলেশন বিভাগ। এতে ১২ মাসের অনলাইন প্রশিক্ষণের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কেমব্রিজে ছয় সপ্তাহের আবাসিক প্রশিক্ষণে অংশ নিতে হবে।
ফেলোশিপের মেয়াদ ও সুযোগ-সুবিধা
কর্মসূচিটি শুরু হবে ২০২৭ সালের ১ সেপ্টেম্বর, চলবে ২০২৮ সালের ৩১ আগস্ট পর্যন্ত। পুরো সময়ে অনলাইনে পাঠক্রমের পাশাপাশি ২০২৮ সালের এপ্রিলে কেমব্রিজে ছয় সপ্তাহের সরাসরি প্রশিক্ষণের আয়োজন থাকবে।
ফেলোরা ব্যক্তিগত নেতৃত্ববিষয়ক প্রশিক্ষণ, অভিজ্ঞ পেশাজীবীদের পরামর্শ এবং হার্ভার্ডের শিক্ষকদের পরিচালিত বিশেষ কোর্স ও মাস্টারক্লাসে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এ ছাড়া আলোচনা অনুষ্ঠান, পেশাগত যোগাযোগ তৈরি এবং স্বতন্ত্র প্রকল্পে কাজ করার সুযোগও থাকবে।
ফেলোশিপের আওতায় অংশগ্রহণকারীদের যেসব ব্যয় বহন করা হবে—যুক্তরাষ্ট্রে যাতায়াতের আন্তর্জাতিক বিমানভাড়া, কর্মসূচি চলাকালে আবাসন, জে-১ ভিসার ফি এবং যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় জীবনযাত্রার ব্যয় নির্বাহের ভাতা।
আবেদনের যোগ্যতা
এ ফেলোশিপে আবেদনের জন্য প্রার্থীদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে।
১. সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
২. জনস্বাস্থ্য খাতে পূর্ণকালীন চাকরিতে নিয়োজিত থাকতে হবে।
৩. প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করার পর সংশ্লিষ্ট পেশায় অন্তত ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৪. শিক্ষার্থী থাকাকালে অর্জিত কাজের অভিজ্ঞতা এ ক্ষেত্রে গণনা করা হবে না।
৫. নেতৃত্ব দেওয়ার উল্লেখযোগ্য অভিজ্ঞতা থাকতে হবে এবং ভবিষ্যতে নেতৃত্বের দক্ষতা আরও বিকাশের সম্ভাবনা থাকতে হবে।
৬. যুক্তরাষ্ট্রের জে-১ ভিসা পাওয়ার যোগ্য হতে হবে এবং ২০২৮ সালের এপ্রিলে ছয় সপ্তাহ কেমব্রিজে অবস্থান করতে সক্ষম হতে হবে।
৭. আবাসিক প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য নিজ প্রতিষ্ঠান থেকে ছুটি বা সমমানের বিরতির ব্যবস্থা থাকতে হবে।
৮. ফেলোশিপ শুরুর আগের দুই বছরের মধ্যে চার মাস বা তার বেশি মেয়াদের কোনো পূর্ণকালীন ফেলোশিপে অংশ নেওয়া যাবে না।
৯. বিভিন্ন অঞ্চল, পেশা, শিক্ষাগত শাখা ও খাতের যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। সব লিঙ্গপরিচয়ের প্রার্থীর জন্যই এ সুযোগ উন্মুক্ত। তবে আবেদন নিজেকেই করতে হবে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহীদের প্রথমে হার্ভার্ড গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ফেলোশিপের বিস্তারিত নির্দেশনা ও যোগ্যতার শর্ত যাচাই করতে হবে। এরপর নির্ধারিত আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়
১৫ নভেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট (যুক্তরাষ্ট্রের ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী)।
ফলাফল প্রকাশ: ২০২৭ সালের বসন্তকাল।
বিস্তারিত তথ্য ও আবেদন হার্ভার্ড গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
- বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- আল্লাহ কেন মানুষকে বিপদ এবং অসুস্থতা দিয়ে পরীক্ষা করেন?
- সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ দেবে শিক্ষক-কর্মচারী
- ৫৭ বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে চালু হবে তৃতীয় ভাষা ইনস্টিটিউট: মাভাবিপ্রবিতে শিক্ষামন্ত্রী
- চাকরিজীবীদের বেতন-বকেয়া পরিশোধে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
- বাড়তি বেতন পাচ্ছেন না দুই লাখ সরকারি চাকরিজীবী
- জনস্বাস্থ্য খাতে পেশাজীবীদের বিনা খরচে ফেলোশিপের সুযোগ দিচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
- বিপুল অর্থ ব্যয়ের পরও বেকারত্বের হার বেশি থাকলে বরাদ্দ বাড়িয়ে কী লাভ?
- শিক্ষকরা বেতন নিবে আবার সরকারের বিরুদ্ধে কটূক্তিও করবে— এটা কি হতে পারে?
- নজরুল বিশ্ববিদ্যালয়ের ডাইনিংয়ের খাবারে মিলল সেদ্ধ টিকটিকি, ক্ষুব্ধ শিক্ষার্থীরা
- শিক্ষকরা বেতন নিবে আবার সরকারের বিরুদ্ধে কটূক্তিও করবে— এটা কি হতে পারে?
- বাড়তি বেতন পাচ্ছেন না দুই লাখ সরকারি চাকরিজীবী
- চাকরিজীবীদের বেতন-বকেয়া পরিশোধে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
- বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- আরও ৩টি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ও ১৫টিতে পাঠদানের অনুমোদন
- এসএসসির টেস্ট পরীক্ষার প্রশ্ন ১৫০০ টাকায় বিক্রি, পরীক্ষা স্থগিত
- বদলির ফল প্রকাশের দাবিতে বড় আন্দোলনের প্রস্তুতি এমপিওভুক্ত শিক্ষকদের
- দাঁড়িপাল্লা প্রতীকের ভুলে সংশোধনের মুখে মাঠপর্যায়ে পৌঁছানো ২০ লাখ বই
- বাড়ছে প্রাথমিকে ঝরে পড়ার হার
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানাল আন্তশিক্ষা বোর্ড


MS3 Technology BD