পবিপ্রবিতে র্যাগিং-এর দায়ে অভিযুক্ত ১১ শিক্ষার্থীর অর্থদণ্ড
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) র্যাগিং, শারীরিক ও মানসিক নির্যাতন এবং সাইবার বুলিংয়ের অভিযোগে ১১ শিক্ষার্থীকে বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থ পরিশোধে ব্যর্থ হলে এক থেকে চার সেমিস্টার পর্যন্ত বহিষ্কারের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে সোমবার (২৬ অক্টোবর) জারি করা পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ৪২তম সভার সিদ্ধান্তের ভিত্তিতে তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এ শাস্তি দেওয়া হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, প্যারিস রোড, এম. কেরামত আলী হল ও হলের বাইরে বারবার র্যাগিংয়ের ঘটনায় কৃষি অনুষদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মইন উদ্দিনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে চার সেমিস্টার এবং একই শিক্ষাবর্ষের এএইচএম সামিউল হাসানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।
একই ঘটনায় ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মুনতাসির মাহমুদকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে দুই সেমিস্টার এবং একই শিক্ষাবর্ষের মো. আহসান হাবীব লিংকন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের তানফিজ নুর রাতুল ও মো. আহনাফ শাহরিয়ারকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।
অন্য এক অফিস আদেশে র্যাগিংয়ের পরিকল্পনা, নেতৃত্ব ও নির্যাতনে সংশ্লিষ্টতার অভিযোগে ব্যবসায় প্রশাসন অনুষদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিব্বিল মিয়া ও নাঈম হোসেন রুম্মান এবং ইএসডিএম অনুষদের শিক্ষার্থী ফাইয়াজ মাহমুদ শহীদকে ১৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে তিন সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।
একই ঘটনায় ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থী মিতুল পালকে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়। এ ছাড়া সাইবার বুলিং, হুমকি ও হয়রানির অভিযোগে এলএলএ অনুষদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মহিউদ্দিন আলমকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।
আরও বলা হয়েছে, শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত প্রমাণিত হলে তাঁদের স্থায়ীভাবে বহিষ্কার করা হতে পারে। নির্ধারিত সময়ে জরিমানার অর্থ পরিশোধ না করলে তাদের অ্যাকাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে।
- যশোর শিক্ষা বোর্ডে এসএসসিতে বৃত্তিপ্রাপ্তদের ফল প্রকাশ
- আরও ৩টি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ও ১৫টিতে পাঠদানের অনুমোদন
- পবিপ্রবিতে র্যাগিং-এর দায়ে অভিযুক্ত ১১ শিক্ষার্থীর অর্থদণ্ড
- শিক্ষার মানোন্নয়ন ও উচ্চশিক্ষার দিকনির্দেশনায় পুসাবের 'স্কুলিং প্রোগ্রাম' অনুষ্ঠিত
- এসএসসির টেস্ট পরীক্ষার প্রশ্ন ১৫০০ টাকায় বিক্রি, পরীক্ষা স্থগিত
- সৌদিতে বসবাসরত ৬৯ হাজার রোহিঙ্গাকে বিশেষ পাসপোর্ট দিচ্ছে বাংলাদেশ
- টঙ্গীর মাদ্রাসার ঘটনায় এবার মুখ খুললেন মামুনুল হক
- চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- শিক্ষার্থীদের টানা বিক্ষোভে উত্তাল ফ্রান্স
- ৫ দফা দাবিতে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের বিক্ষোভ
- আরও ৩টি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন ও ১৫টিতে পাঠদানের অনুমোদন
- এসএসসির টেস্ট পরীক্ষার প্রশ্ন ১৫০০ টাকায় বিক্রি, পরীক্ষা স্থগিত
- বদলির ফল প্রকাশের দাবিতে বড় আন্দোলনের প্রস্তুতি এমপিওভুক্ত শিক্ষকদের
- দাঁড়িপাল্লা প্রতীকের ভুলে সংশোধনের মুখে মাঠপর্যায়ে পৌঁছানো ২০ লাখ বই
- বাড়ছে প্রাথমিকে ঝরে পড়ার হার
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানাল আন্তশিক্ষা বোর্ড
- সাস্টিয়ানদের মৃত্যুর বছর ২০২৬: দশ মাসে ৭ শিক্ষার্থী হারাল শাবিপ্রবি
- সৌদির সব বিমানবন্দরে হামলার হুঁশিয়ারি হুথিদের
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী


MS3 Technology BD