চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
টিবিসি ডেস্ক: চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বাংলাদেশ সময় তখন সকাল ৬টা ৫ মিনিট।
জাপানের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী নাকাসোনে ইয়াসুতাকা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী এবং টোকিওতে বাংলাদেশ দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচির আমন্ত্রণে এ সফরে গেছেন তারেক রহমান। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, জাপানি বিনিয়োগ আকর্ষণ, বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সানে তাকাইচির সঙ্গে তারেক রহমানের আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন জাপানের প্রধানমন্ত্রী। সফরে দুই দেশের মধ্যে প্রায় আটটি সহযোগিতা-সংক্রান্ত নথি চূড়ান্ত করার বিষয়ে আলোচনা চলছে। এর মধ্যে তিন থেকে চারটি সমঝোতা স্মারক বা চুক্তি সই হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
প্রস্তাবিত সহযোগিতার ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে কৃষি, মৎস্য, মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, বেসামরিক বিমান চলাচল, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সরকারব্যবস্থার আধুনিকায়ন।
এ ছাড়া বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানো এবং দেশটির ব্যবসায়ীদের জন্য বিনিয়োগের সুযোগ তুলে ধরার বিষয়টিও গুরুত্ব পাবে। জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া জানিয়েছে, আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা চুক্তির ঘোষণা এখনো নিশ্চিত নয়।
বাংলাদেশের অবকাঠামো প্রকল্পগুলোর ব্যয় বৃদ্ধি এবং জাপানি ঋণের সুদের হার কমানোর বিষয়টি সফরে আলোচনায় আসতে পারে। বিশেষ করে ঢাকার মেট্রোরেল প্রকল্পের ব্যয় বৃদ্ধি নিয়ে বাংলাদেশের উদ্বেগ রয়েছে। এমআরটি লাইন-১ প্রকল্পের ব্যয় ৮৩ শতাংশ এবং এমআরটি লাইন-৫ প্রকল্পের ব্যয় ১১৩ শতাংশ বেড়েছে। এসব প্রকল্পের ব্যয়ের চাপ কমানো এবং উন্নয়ন অর্থায়ন আরও সাশ্রয়ী করার বিষয়ে বাংলাদেশের আগ্রহ রয়েছে।
জাপানের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানো এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণও সফরের অন্যতম লক্ষ্য। বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী জাপান-বাংলাদেশ ইকোনমিক ফোরামে বক্তব্য দেবেন। সেখানে জাপানি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশের বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরার কথা রয়েছে। এ ছাড়া জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা), জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি) এবং জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) প্রতিনিধিদের সঙ্গে তাঁর বৈঠকের সূচি রয়েছে।
সফরসূচিতে জাপানের চিবা অঞ্চলে একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের কথা রয়েছে। এ ছাড়া নাগোয়ায় ইউনিক্লোর সদর দপ্তর এবং টয়োটার কারখানাও পরিদর্শন করতে পারেন প্রধানমন্ত্রী। জ্বালানি নিরাপত্তা, শিল্পায়ন ও প্রযুক্তি খাতে জাপানের অভিজ্ঞতা কাজে লাগানোর পাশাপাশি এসব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে।
অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি, জ্বালানি নিরাপত্তা এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে। বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে দীর্ঘদিনের অংশীদার জাপান। মেট্রোরেল, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ বিভিন্ন প্রকল্পে দেশটির সহযোগিতা রয়েছে।
- সৌদিতে বসবাসরত ৬৯ হাজার রোহিঙ্গাকে বিশেষ পাসপোর্ট দিচ্ছে বাংলাদেশ
- টঙ্গীর মাদ্রাসার ঘটনায় এবার মুখ খুললেন মামুনুল হক
- চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- শিক্ষার্থীদের টানা বিক্ষোভে উত্তাল ফ্রান্স
- ৫ দফা দাবিতে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের বিক্ষোভ
- প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা নেই
- আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
- একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু কাল
- পাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার প্রতীক বাদ দেওয়ার সিদ্ধান্তিএনসিটিবির
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার পাঠ্যবই, অনুমোদন এনসিসিসির
- বদলির ফল প্রকাশের দাবিতে বড় আন্দোলনের প্রস্তুতি এমপিওভুক্ত শিক্ষকদের
- দাঁড়িপাল্লা প্রতীকের ভুলে সংশোধনের মুখে মাঠপর্যায়ে পৌঁছানো ২০ লাখ বই
- বাড়ছে প্রাথমিকে ঝরে পড়ার হার
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানাল আন্তশিক্ষা বোর্ড
- সাস্টিয়ানদের মৃত্যুর বছর ২০২৬: দশ মাসে ৭ শিক্ষার্থী হারাল শাবিপ্রবি
- সৌদির সব বিমানবন্দরে হামলার হুঁশিয়ারি হুথিদের
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী


MS3 Technology BD