শিক্ষার্থীদের টানা বিক্ষোভে উত্তাল ফ্রান্স
টিবিসি ডেস্ক: শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর দাবিতে গেল সেপ্টেম্বরের ২১ তারিখে প্রথমবারের মতো বিক্ষোভে রাস্তায় নামেন ফ্রান্সের শিক্ষার্থীরা। এরপর দিন যত গড়িয়েছে ততই তীব্র থেকে তীব্রতর হয়েছে শিক্ষার্থীদের আন্দোলন।
তাতে পুলিশের বাধা, জলকামানের তোপ আর গণ গ্রেপ্তার এড়িয়ে টানা ৩৪ দিনের মতো চলছে সেই বিক্ষোভ। সেই সঙ্গে শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছেন অভিভাবকরাও, তাতে রাজপথেই নিজের ভাগ্য নির্ধারণের প্রহর গুনছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। চলমান এই আন্দোলনে প্রাণহানির এখনও পর্যন্ত ১, তবে হতাহতের সংখ্যা ছাড়িয়েছে কয়েকশ। পুলিশের হাতে আটক প্রায় ১৩০০।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবারের (২৪ অক্টোবর) বিক্ষোভে প্রায় ৪ লাখ ১০ হাজার মানুষ অংশ নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। এর ফলে গত ১৭ অক্টোবর বিভিন্ন শহরে ছড়িয়ে পড়া লুটপাট ও ভাঙচুরের পুনরাবৃত্তি অনেকটাই ঠেকানো সম্ভব হয়।
বামপন্থী শ্রমিক সংগঠন সলিদেয়ারের সহ-নেত্রী মুরিয়েল গিলবার্ট বিএফএম টিভিকে বলেন, ‘আমরা ক্ষোভের সম্মিলন দেখতে পাচ্ছি।’ তার ভাষ্য, শিক্ষার্থী, শ্রমিক, দমকলকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অসন্তোষ এক জায়গায় মিলিত হচ্ছে।
- সৌদিতে বসবাসরত ৬৯ হাজার রোহিঙ্গাকে বিশেষ পাসপোর্ট দিচ্ছে বাংলাদেশ
- টঙ্গীর মাদ্রাসার ঘটনায় এবার মুখ খুললেন মামুনুল হক
- চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- শিক্ষার্থীদের টানা বিক্ষোভে উত্তাল ফ্রান্স
- ৫ দফা দাবিতে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের বিক্ষোভ
- প্রাথমিকের ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা নেই
- আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
- একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু কাল
- পাঠ্যবই থেকে দাঁড়িপাল্লার প্রতীক বাদ দেওয়ার সিদ্ধান্তিএনসিটিবির
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার পাঠ্যবই, অনুমোদন এনসিসিসির
- বদলির ফল প্রকাশের দাবিতে বড় আন্দোলনের প্রস্তুতি এমপিওভুক্ত শিক্ষকদের
- দাঁড়িপাল্লা প্রতীকের ভুলে সংশোধনের মুখে মাঠপর্যায়ে পৌঁছানো ২০ লাখ বই
- বাড়ছে প্রাথমিকে ঝরে পড়ার হার
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানাল আন্তশিক্ষা বোর্ড
- সাস্টিয়ানদের মৃত্যুর বছর ২০২৬: দশ মাসে ৭ শিক্ষার্থী হারাল শাবিপ্রবি
- সৌদির সব বিমানবন্দরে হামলার হুঁশিয়ারি হুথিদের
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী


MS3 Technology BD