পুসাস -এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন, নেতৃত্বে তালহা-স্বপ্নীল
স্টাফ রিপোর্টার: পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সুনামগঞ্জের (পুসাস) ২০২৬–২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী ইসমাইল আহমেদ তালহাকে সভাপতি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী সৌরদ্বীপ দাস স্বপ্নীলকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী তন্বী মজুমদারকে কমিটির মডারেটরের দায়িত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫–২৬ সেশনের সভাপতি জাকির হোসাইন তামিম ও সাধারণ সম্পাদক রেজাউল করিম আগামী এক বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিভাগের প্রভাষক কৃপাময় কর কৌশিক, সহকারী কর কমিশনার নেজামুল ইসলাম তপু, ডাচ্-বাংলা ব্যাংকের জেনারেল ম্যানেজার গোলাম আজাদ, পুসাসের সহ-প্রতিষ্ঠাতা আবু সাদাত মোহাম্মদ সায়েম, সংগঠনটির সম্মানিত অ্যালামনাই ও বিশিষ্ট ব্যবসায়ী মোবারক ইসলাম, সাবেক সভাপতি অয়ন চন্দ, সাবেক সাধারণ সম্পাদক গালিব ইফতেখার রাহাত, সাবেক মডারেটর মলয় ব্যানার্জী এবং সাবেক সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে পুসাসের ম্যাগাজিন ‘অভিজ্ঞান’-এর মোড়ক উন্মোচন করা হয়।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হৃদয় সাহা বৃন্ত (রাবি)। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন নাদিরা সুলতানা সানিয়া মল্লিক (কুবি), অর্ণব দাস (শাবিপ্রবি) ও দিগ্বিজয় বাট্টাচার্য (রুয়েট)।
সাংগঠনিক সম্পাদক (সাধারণ) হিসেবে মো. আব্দুল মালেক মিয়া (রাবি) এবং সহ-সাংগঠনিক সম্পাদক (সাধারণ) হিসেবে নাহিদুল ইসলাম (শাবিপ্রবি) দায়িত্ব পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক (শিক্ষা) হয়েছেন হিমেল বর্মন পিউল (রুয়েট) এবং সহ-সাংগঠনিক সম্পাদক (শিক্ষা) সুস্মিতা দাস পিয়া (কুবি)।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক (সংস্কৃতি) হিসেবে নিবেদিতা রয় নদী (ইবি), সহ-সাংগঠনিক সম্পাদক পদে মনীষা দাস মুন (জবি), সাংগঠনিক সম্পাদক (সভা) হিসেবে আবুল কাশেম (শাবিপ্রবি) এবং সহ-সাংগঠনিক সম্পাদক (সভা) হিসেবে নাদির আহমেদ (শাবিপ্রবি) মনোনীত হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক (উদ্ভাবন ও প্রযুক্তি) হয়েছেন মো. কামাল উদ্দিন (জবি) এবং সহ-সাংগঠনিক সম্পাদক (উদ্ভাবন ও প্রযুক্তি) হিসেবে দায়িত্ব পেয়েছেন হিমেল দাস (গোবিপ্রবি)।
কমিটির অন্যান্য পদে দপ্তর সম্পাদক হিসেবে সমিকা ইসলাম শুচি (ঢাবি), অর্থ সম্পাদক হিসেবে ইশতিয়াক হক ইফতি, সেমিনার বিষয়ক সম্পাদক হিসেবে আদনান হুমায়ূন শাহরিয়ার (ঢাবি), প্রচার সম্পাদক হিসেবে মো. মাহমুদুল হাসান ফারুকী (চবি) এবং অলিম্পিয়াডবিষয়ক সম্পাদক হিসেবে আকাশ দাস আদি (শাবিপ্রবি) দায়িত্ব পেয়েছেন।
কার্যনির্বাহী সদস্যসহ নতুন কমিটিতে মোট ১১২ জন সদস্য রয়েছেন বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
- ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিকের সব ক্লাসের পাঠ্যবইয়ে নতুন দুই বই যোগ
- শাবিপ্রবির হলে ধারাবাহিক রহস্যজনক কাপড় কর্তন
- শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে সোমবার
- মাদ্রাসায় হামলা-ভাঙচুরসহ ১৭ লাখ টাকা লুটের অভিযোগে মানববন্ধন
- গুগলের ডেটা সেন্টারে যোগ দিলেন লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী মোস্তাফিজুর
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি গঠন কার্যক্রম স্থগিতের নির্দেশ
- নভেম্বরের প্রথম সপ্তাহে ৩ দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
- প্রতি শনিবার ঢাবিতে ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ কর্মসূচি পালন করবে ছাত্রদল
- গুটি কয়েক লোকের কারণে মাদ্রাসা শিক্ষা প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না- আজিজি
- দাঁড়িপাল্লা প্রতীকের ভুলে সংশোধনের মুখে মাঠপর্যায়ে পৌঁছানো ২০ লাখ বই
- দাঁড়িপাল্লা প্রতীকের ভুলে সংশোধনের মুখে মাঠপর্যায়ে পৌঁছানো ২০ লাখ বই
- বাড়ছে প্রাথমিকে ঝরে পড়ার হার
- এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানাল আন্তশিক্ষা বোর্ড
- সাস্টিয়ানদের মৃত্যুর বছর ২০২৬: দশ মাসে ৭ শিক্ষার্থী হারাল শাবিপ্রবি
- সৌদির সব বিমানবন্দরে হামলার হুঁশিয়ারি হুথিদের
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন


MS3 Technology BD