এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন যে তথ্য দিলেন মাউশি ডিজি
টিবিসি ডেস্ক :: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেছেন, 'এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নতুন পে-স্কেল অনুযায়ী বেতন পাবেন। তবে হয়তো কিছুটা দেরি হবে।'
মাউশি মহাপরিচালক আরও বলেন, 'আমরা চাই, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা যেন দ্রুত নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন পান। এ জন্য মন্ত্রণালয়ের সঙ্গে নিয়নিত আলোচনা হচ্ছে। হয়তো কিছুটা দেরি হবে। তবে শিক্ষকরাও নতুন পে-স্কেলে বেতন পাবেন।
জানা গেছে, নতুন পে-স্কেলের আওতায় এমপিওভুক্ত ৬ লাখ ২ হাজার ৩৫৯ জন শিক্ষক-কর্মচারীকে আনতে অতিরিক্ত ১৩ হাজার ৩৯২ কোটি টাকা প্রয়োজন হবে। এর মধ্যে বেতন-ভাতা বাবদ ব্যয় হবে ১২ হাজার ৫১৮ কোটি টাকা। বাকি অর্থ প্রয়োজন হবে পেনশন খাতে।
অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ২০১৫ সালেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন বেতন স্কেল বাস্তবায়ন করতে ছয় মাস সময় লেগেছিল। তিনি বলেন, ‘চলতি ডিসেম্বরের মধ্যেই এই সুবিধা চালুর জন্য অর্থ ও শিক্ষা মন্ত্রণালয় উভয়ই চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
তথ্যমতে, সরকারি চাকরিজীবীরা অক্টোবর মাস থেকেই নতুন পে-স্কেল অনুযায়ী বেতন পাবেন। এজন্য পে-ফিক্সেশনও সম্পন্ন হয়েছে। অন্যদিকে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন কাঠামোর আওতায় আনতে অর্থ বিভাগের আদেশ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ বিষয়ে আদেশ জারি করবে অর্থ বিভাগ। তবে কবে নাগাদ আদেশ জারি হতে পারে, তা এখনো নিশ্চিত নয়।
অর্থ বিভাগের এক অতিরিক্ত সচিব গণমাধ্যমকে বলেন, কবে আদেশ জারি হবে, তা এখনই বলা যাচ্ছে না। কারণ, এটি একটি প্রক্রিয়ার বিষয়।
- এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন যে তথ্য দিলেন মাউশি ডিজি
- ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে শিক্ষকের সাথে দুর্ব্যবহার সহ্য করা হবে না: আইনমন্ত্রী
- সরকার ক্রীড়া শিক্ষাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়: প্রধানমন্ত্রী
- শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি বানাবো তাকে যার টাকা আছে : চিফ হুইপ
- ফিক্সেশনের পর সুখবর সরকারি চাকরিজীবীদের
- এমফিল-পিএইচডি থেকে ইঞ্জিনিয়ার-ডাক্তার- ৩০ ধরনের ডিগ্রিধারীরা শিক্ষকতা করছেন প্রাথমিকে
- প্রাথমিকের নতুন শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফার দাবি
- অধিকার আদায়ে আবারও আন্দোলনে নামতে হবে: আজিজী
- কঠোর নজরদারিতে আসছেন প্রাথমিক শিক্ষকরা
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল
- সৌদির সব বিমানবন্দরে হামলার হুঁশিয়ারি হুথিদের
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি


MS3 Technology BD