অক্টোবার ২২, ২০২৬ খ্রিস্টাব্দ

+৮৮০১৭৪৪-২২১৩৮৫

ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে শিক্ষকের সাথে দুর্ব্যবহার সহ্য করা হবে না: আইনমন্ত্রী

  • Views: 876
  • Share:
অক্টোবার ২২, ২০২৬ ০৯:০৯ Asia/Dhaka

টিবিসি ডেস্ক :: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে প্রধান শিক্ষকের সঙ্গে অনেকেই দুর্ব্যবহার করছেন, এটা সহ্য করা হবে না। আবার প্রধান শিক্ষক ছাত্রদের শিক্ষার পরিবেশ নষ্ট করে লুটপাটের সঙ্গে জড়িত হবেন, সেটাও সহনীয় না।

বুধবার (২১ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় স্থানীয় শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, নিয়োগের ক্ষেত্রে টাকা পয়সার লেনদেন হলে কাউকে ছাড় দেয়া হবে না।

শিক্ষকদের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, বর্তমান জেনারেশনকে ডিল করাটা শিক্ষকদের জন্য কঠিন, সেই পথ দিনদিন আরও কঠিন হয়ে উঠছে। এই জেনারেশন দিনে দিনে মাদকের দিকে ঝুঁকে পড়ছে। এই প্রজন্মকে মাদক থেকে সরিয়ে আনতে হবে। শিক্ষার্থীদের জন্য নতুন করে ভাবতে হবে। শিক্ষকদের যুগোপযোগী ও পরিকল্পিত সিদ্ধান্ত নিতে হবে।

এ সময় উপজেলার শিক্ষা, সামাজিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। উপস্থিত শিক্ষকরা মতামত ও পরামর্শ তুলে ধরেন।

user
user
Ad
Ad