অক্টোবার ২২, ২০২৬ খ্রিস্টাব্দ

+৮৮০১৭৪৪-২২১৩৮৫

শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি বানাবো তাকে যার টাকা আছে : চিফ হুইপ

  • Views: 1310
  • Share:
অক্টোবার ২১, ২০২৬ ১৮:২২ Asia/Dhaka

টিবিসি ডেস্ক :: জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, ‘যার টাকা আছে, তাকে স্কুলের সভাপতি বানাবো। আল্লাহর পর যার শক্তি বেশি, তার নাম টাকা। উপরে আল্লাহ, তার পরে যার শক্তি বেশি তার নাম হলো টাকা। যার টাকা নেই, সমাজে তার মূল্য নেই।’

গত ১৯ অক্টোবর নিজের সংসদীয় এলাকায় কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধবিষয়ক পরামর্শ কর্মশালায় তিনি এ কথা বলেন। নূরুল ইসলাম মনি বরগুনা-২ (বেতাগী, বামনা ও পাথরঘাটা) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত সবার উদ্দেশে উদাহরণ দিয়ে তিনি বলেন, এখানে একটা স্কুল বানাব। এই বাড়ির পাশে একজন লোক থাকে, নাম ‘ক’। কোনো পড়ালেখা জানে না, কিন্তু অনেক টাকা আছে। আর এই পাশে একজন লোক থাকে নাম ‘খ’। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রিতে ফার্স্ট হয়েছে। এই লোকের যাকে ক নামে সম্বোধন করা হয়েছে যার টাকা আছে, জমি আছে ক, খ পড়েনি জীবনে। আরেক লোকের জমি নাই, টাকা নাই, কিন্তু পরীক্ষায় ফার্স্ট হয়েছে।

এখন এখানে একটা স্কুল বানাবো। স্কুলের সভাপতি হবে কে, বলেন? যার কাছে টাকা আছে, তাকে সভাপতি বানাবো। কারণ, স্কুলের টিন কিনতে হবে, খুঁটি দিতে হবে, বই কিনতে হবে, ছাদ দিতে হবে, কার্পেট কিনতে হবে। এসবের জন্য যার টাকা আছে, তাকে স্কুলের সভাপতি বানাবো। কাজেই টাকার মূল্য কিন্তু অনেক। সমাজে যার টাকা আছে, তার অনেক মূল্য।

user
user
Ad
Ad