অধিকার আদায়ে আবারও আন্দোলনে নামতে হবে: আজিজী
টিবিসি ডেস্ক :: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। তিনি বলেছেন, দাবি আদায়ে আবারও আন্দোলেন নামতে হবে কি?
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ প্রশ্ন ছুড়ে দেন অধ্যক্ষ আজিজী।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের এ নেতা জানান, ‘সরকারি চাকরিজীবীরা এ মাসেই বাড়তি বেতন পাবেন, আগের হারেই ভাতা পাবেন। তাহলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কবে পাবেন তাদের ন্যায্য পাওনা? নাকি অধিকার আদায়ে আবারও আন্দোলনে নামতে হবে?’
অধ্যক্ষ আজিজীর এই পোস্টে সাড়ে ১২ হাজার মানুষ প্রতিক্রিয়া দেখিয়েছেন। যাদের অধিকাংশ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী। পোস্টটিতে মন মন্তব্য করেছেন ৮২৮ জন। পোস্ট শেয়ার হয়েছে ৫১৮ বার।
পোস্টে মো. নয়ন নামে এক শিক্ষক কমেন্ট করে জানিয়েছেন, ‘শিক্ষকদের জন্য চাটাম মারতে সবাই পারে। মাইক হাতে পেলেই শিক্ষকদের জন্য হুকুম জারি করতে পারে, কিন্তু তাদের বৈষম্য নিরসের জন্য কেউ কথা বলে না।’
মানজুর রহমান নামে আরেক ফেসবুক ব্যবহারকারী কমেন্ট করে জানিয়েছেন, ‘এবার যদি আন্দোলনে নামতেই হয় তাহলে জাতীয়করণ নিয়েই ফিরতে চাই। আপনার সর্বাত্মক চেষ্টা আর আমাদের উপস্থিতি জাতীয়করণের একমাত্র হাতিয়ার।’
এম এ মান্নান মুন্সি লিখেছেন, ‘আন্দোলনের বিকল্প নাই তবে আর কিছু দিন অপেক্ষা করে দেখা যেতে পারে। যদি আন্দোলনে নামতেই হয় তবে এক দফা আন্দোলনের বিকল্প ভাবা যাবে না। সরকারকে জাতীয়করণের দাবী বাস্তবায়ন করাতেই হবে।
- শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি বানাবো তাকে যার টাকা আছে : চিফ হুইপ
- ফিক্সেশনের পর সুখবর সরকারি চাকরিজীবীদের
- এমফিল-পিএইচডি থেকে ইঞ্জিনিয়ার-ডাক্তার- ৩০ ধরনের ডিগ্রিধারীরা শিক্ষকতা করছেন প্রাথমিকে
- প্রাথমিকের নতুন শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফার দাবি
- অধিকার আদায়ে আবারও আন্দোলনে নামতে হবে: আজিজী
- কঠোর নজরদারিতে আসছেন প্রাথমিক শিক্ষকরা
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল
- এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে: আজিজী
- বদলির ফল প্রকাশে আল্টিমেটাম শিক্ষকদের
- অর্থ মন্ত্রণালয়ের ওপর নির্ভর করছে এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল
- সৌদির সব বিমানবন্দরে হামলার হুঁশিয়ারি হুথিদের
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি


MS3 Technology BD