অক্টোবার ২০, ২০২৬ খ্রিস্টাব্দ

+৮৮০১৭৪৪-২২১৩৮৫

প্রাথমিক বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ

  • Views: 2328
  • Share:
অক্টোবার ১৮, ২০২৬ ১৪:১৮ Asia/Dhaka

টিবিসি ডেস্ক :: চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০ ডিসেম্বর এ পরীক্ষা শুরু হবে। সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ সূচি প্রকাশ করে।

সূচি অনুযায়ী, চার দিনব্যাপী এ পরীক্ষা চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সময়সূচি অনুযায়ী, ২০ ডিসেম্বর বাংলা, ২১ ডিসেম্বর ইংরেজি, ২২ ডিসেম্বর প্রাথমিক গণিত এবং ২৩ ডিসেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সূচিতে আরো বলা হয়, পরীক্ষায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ থাকবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভার সিদ্ধান্ত এবং ৩ নম্বর ক্রমিকের ‘খ’ ও ‘ঘ’ অনুযায়ী প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৬-এর এ সময়সূচি নির্ধারণ করা হয়।

user
user
Ad
Ad