মারামারি করা শিক্ষক দম্পতিকে উপজেলার দুই প্রান্তে বদলি
টিবিসি ডেস্ক :: ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে শিক্ষক দম্পতির ধস্তাধস্তির ঘটনায় সহকারী শিক্ষকের পর এবার প্রধান শিক্ষককেও বদলি করা হয়েছে। সহকারী শিক্ষক আসমা খাতুনকে বদলি করা হয়েছে উপজেলার সর্ব দক্ষিণ কাহালগাঁও দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রধান শিক্ষক আফজালপুর রহমানকে উপজেলার সর্ব উত্তরের বৈদ্যবাড়ি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) ময়মনসিংহ বিভাগীয় উপপরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার বিদ্যালয়টির প্রধান শিক্ষককে একই উপজেলার বৈদ্যবাড়ি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলির আদেশ দেন।
এর আগে গত বৃহস্পতিবার প্রধান শিক্ষকের স্ত্রী ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক আছমা খাতুনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করে তাকে কাহালগাঁও দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
গত ৫ অক্টোবর আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে শিক্ষক দম্পতির মারামারির ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহা. ইকবাল হোসেন ঘটনাটি তদন্ত করেন। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক আছমা খাতুনের মধ্যে প্রায় এক যুগ ধরে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। একপর্যায়ে সেই দ্বন্দ্ব বিদ্যালয়েও ছড়িয়ে পড়ে। তারা মাঝেমধ্যে বিদ্যালয়ে প্রকাশ্যে ঝগড়ায় জড়িয়ে পড়তেন। এতে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এ পরিস্থিতিতে বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির সংখ্যা দিন দিন কমতে থাকে। অনেক অভিভাবক তাদের সন্তানদের বিদ্যালয় থেকে অন্য প্রতিষ্ঠানে নিয়ে ভর্তি করান।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহা. ইকবাল হোসেন জানান, আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বৈদ্যবাড়ি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে। এর আগে সহকারী শিক্ষক আছমা খাতুনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করে তাকেও অন্য বিদ্যালয়ে কাহালগাঁও দক্ষিণ সরকারি প্রাথমিক বদলি করা হয়েছে।
- শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর উদ্যোগ
- এসএসসিতে বোর্ড বৃত্তি
- চলতি মাসেই নতুন পে স্কেলের বেতন, ভাতা পেতে আরও অপেক্ষা
- দেশের যেকোনো কলেজে হঠাৎ যেতে পারেন প্রধানমন্ত্রী
- আগামী সপ্তাহের শুরুতে এইচএসসির ফল
- ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার
- তিন সিলেবাসে ২০২৭ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষা
- ৭ জানুয়ারি থেকে অমর একুশে বইমেলা শুরু
- যেভাবে নতুন পে স্কেলে বকেয়া বেতন হিসেব করবেন
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ
- সৌদির সব বিমানবন্দরে হামলার হুঁশিয়ারি হুথিদের
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি


MS3 Technology BD