অক্টোবার ৯, ২০২৬ খ্রিস্টাব্দ

+৮৮০১৭৪৪-২২১৩৮৫

দুর্গম চরাঞ্চলে স্থাপন হচ্ছে ভাসমান স্কুল

  • Views: 592
  • Share:
অক্টোবার ৮, ২০২৬ ২১:৪০ Asia/Dhaka

টিবিসি ডেস্ক :: ভৌগোলিক বিচ্ছিন্নতা ও যোগাযোগ সীমাবদ্ধতার কারণে যেসব দুর্গম চরাঞ্চলের শিশু নিয়মিত বিদ্যালয়ে যেতে পারছে না। তাই তাদের জন্য ‘ভাসমান বিদ্যালয়’ স্থাপনের প্রয়োজনীয়তা যাচাই করে প্রতিবেদন পাঠানোর নির্দেশনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এ চিঠি দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, মেঘনা ও তেঁতুলিয়া নদীবেষ্টিত ভোলার দুর্গম চরাঞ্চলে ভৌগোলিক বিচ্ছিন্নতা ও যোগাযোগ সীমাবদ্ধতার কারণে অনেক শিশু নিয়মিত বিদ্যালয়ে যেতে পারে না, ফলে ঝরে পড়ার হার বাড়ছে। ভোলাসহ এমন এলাকায় সরকারিভাবে ভাসমান বিদ্যালয় কর্মসূচি গ্রহণের মাধ্যমে শিক্ষাবঞ্চিত শিশুদের দোরগোড়ায় শিক্ষা পৌঁছে দিয়ে ঝরে পড়া হ্রাস এবং টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি-৪) অর্জনে সহায়ক হবে।

উল্লিখিত সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অধিক্ষেত্রে দুর্গম চরাঞ্চল-ভৌগোলিক বিচ্ছিন্নতা-যোগাযোগ সীমাবদ্ধতার কারণে যেসব বিদ্যালয়ের শিশুরা বিদ্যালয়ে যেতে পারছে না তাদের জন্য ভাসমান বিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা আছে কিনা সে বিষয়ে উল্লিখিত তথ্যের আলোকে প্রতিবেদন জরুরিভিত্তিতে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

স্ব-স্ব অধিক্ষেত্রে ভাসমান বিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা আছে কিনা। থাকলে কোন কোন স্থানে এবং কতটি বিদ্যালয় স্থাপন করা প্রয়োজন তার ক্যাচমেন্ট এলাকা নির্ধারণ করে সুবিধাভোগী শিক্ষার্থী সংখ্যাসহ নির্দিষ্ট এলাকায় বসবাসকৃত লোকসংখ্যার পূর্ণাঙ্গ তথ্য। কি প্রক্রিয়ায় ভাসমান বিদ্যালয় স্থাপন করা যেতে পারে সে বিষয়ে মতামতসহ প্রতিবেদন।

user
user
Ad
Ad