শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর উদ্যোগ
টিবিসি ডেস্ক :: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন দফতর, সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য যেসব ভবনের ছাদে প্যানেল স্থাপন সম্ভব, সেসব ছাদের আয়তন নির্ধারণ করে দুই কর্মদিবসের মধ্যে তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।
শনিবার (১৭ অক্টোবর) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন-২) কামরুন নাহার রীমা স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
বদলে যাচ্ছে এক মন্ত্রণালয়ের নাম, মন্ত্রিসভায় অনুমোদনবদলে যাচ্ছে এক মন্ত্রণালয়ের নাম, মন্ত্রিসভায় অনুমোদন
নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সব দফতর, সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার যেসব ভবনের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করা সম্ভব, সেগুলোর আয়তন নির্ধারণ করতে হবে। এরপর নির্ধারিত অনলাইন ফরমে প্রয়োজনীয় তথ্য পাঠাতে হবে।
বিষয়টিকে অতীব জরুরি হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনলাইন ফরমে তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছে অধিদফতর।
মাউশির আওতাধীন আঞ্চলিক কার্যালয়, সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, জেলা শিক্ষা অফিস এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসকে এ নির্দেশনার আওতায় আনা হয়েছে। সংশ্লিষ্ট আঞ্চলিক ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের অধীন প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে অবহিত করতেও বলা হয়েছে।
- শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর উদ্যোগ
- এসএসসিতে বোর্ড বৃত্তি
- চলতি মাসেই নতুন পে স্কেলের বেতন, ভাতা পেতে আরও অপেক্ষা
- দেশের যেকোনো কলেজে হঠাৎ যেতে পারেন প্রধানমন্ত্রী
- আগামী সপ্তাহের শুরুতে এইচএসসির ফল
- ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার
- তিন সিলেবাসে ২০২৭ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষা
- ৭ জানুয়ারি থেকে অমর একুশে বইমেলা শুরু
- যেভাবে নতুন পে স্কেলে বকেয়া বেতন হিসেব করবেন
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ
- সৌদির সব বিমানবন্দরে হামলার হুঁশিয়ারি হুথিদের
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি


MS3 Technology BD