দেশের যেকোনো কলেজে হঠাৎ যেতে পারেন প্রধানমন্ত্রী
টিবিসি ডেস্ক :: দেশের যেকোনো কলেজে প্রধানমন্ত্রী আকস্মিক পরিদর্শনে যেতে পারেন। এ সম্ভাবনা সামনে রেখে অধিভুক্ত সব কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সার্বিক প্রস্তুতি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
রবিবার (১৮ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদের স্বাক্ষরে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ঢাকা মহানগরীসহ দেশের যেকোনো প্রান্তে যেকোনো কলেজে আকস্মিক পরিদর্শন করতে পারেন। এ জন্য কলেজের শ্রেণিকক্ষ, অফিসকক্ষ, ল্যাব, লাইব্রেরি, টয়লেট, মাঠ, ড্রেন ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানের অবকাঠামো ও স্যানিটেশন ব্যবস্থা সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া দাপ্তরিক নথি ও রেজিস্টার হালনাগাদ রাখা, প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক শিক্ষার পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয়।
ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে জারি করা প্রজ্ঞাপনটি দেশের সব অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।
- শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর উদ্যোগ
- এসএসসিতে বোর্ড বৃত্তি
- চলতি মাসেই নতুন পে স্কেলের বেতন, ভাতা পেতে আরও অপেক্ষা
- দেশের যেকোনো কলেজে হঠাৎ যেতে পারেন প্রধানমন্ত্রী
- আগামী সপ্তাহের শুরুতে এইচএসসির ফল
- ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার
- তিন সিলেবাসে ২০২৭ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষা
- ৭ জানুয়ারি থেকে অমর একুশে বইমেলা শুরু
- যেভাবে নতুন পে স্কেলে বকেয়া বেতন হিসেব করবেন
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ
- সৌদির সব বিমানবন্দরে হামলার হুঁশিয়ারি হুথিদের
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি


MS3 Technology BD