পুরো রমজান মাসই বন্ধ থাকছে সব শিক্ষাপ্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত এসেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া এক প্রজ্ঞাপনে ছুটির সূচিতে সংশোধনী আনার বিষয়ে জানানো হয়েছে।
ছুটির তালিকা অনুযায়ী প্রাথমিক ও মাধ্যমিক সব বিদ্যালয়ে রমজানে ছুটি শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকেই। ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত।
নতুন সরকার দায়িত্ব গ্রহণের প্রথম কর্মদিবসে দেশের সব বিদ্যালয় রমজান উপলক্ষে ছুটি ঘোষণা করেছে। সে অনুযায়ী পুরো রমজানজুড়েই বন্ধই থাকছে এসব শিক্ষাপ্রতিষ্ঠান।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা দুই মন্ত্রণালয় থেকেই সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সংশোধিত এ তালিকা প্রকাশ করা হয়।
তালিকা অনুযায়ী প্রাথমিক ও মাধ্যমিক সব বিদ্যালয়ে রমজানে ছুটি শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকেই। ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। তবে এদিন বৃহস্পতিবার হওয়ায় শিক্ষক-কর্মচারীরা ২৮ মার্চ পর্যন্ত ছুটি কাটাতে পারবেন। এরমধ্যে দুইদিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক বন্ধ রয়েছে।
এর আগে মাদরাসা ও কলেজের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, পুরো রমজান বন্ধ থাকার কথা বলা হয়েছিল। এসব প্রতিষ্ঠানেও ক্লাস শুরু হবে ২৯ মার্চ।
- শিক্ষকদের স্কুল চলাকালে বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা
- সরকারি প্রাথমিকের পদায়ন ও কর্মরত শিক্ষকদের বদলি কার্যক্রমে কমিটি গঠনের নির্দেশ
- সুখবর প্রাথমিকের ১৪৩৮৪ জন শিক্ষকের জন্য
- সাতশ শিক্ষাপ্রতিষ্ঠানে বাজেট বরাদ্দ
- গত বছরের প্রশ্নে এইচএসসি পরীক্ষা
- শিক্ষকরা এখন দর্জি-দিনমজুর, ২৭ বছর বেতনহীন
- সরকারি স্কুল চলছে এক শিক্ষক দিয়ে
- এসএসসির ফল প্রকাশ হচ্ছে সোমবার
- সরকারি বইয়েও ‘ঘুষ’ নেওয়ার অভিযোগ
- শিক্ষকদের বদলি নিয়ে যে নতুন তথ্য জানালেন মাউশি ডিজি
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল
- ৫ দাবিতে ইডেন ছাত্রীদের মানববন্ধন
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ইস্যুতে সাত কলেজ শিক্ষার্থীদের নতুন কর্মসূচি
- শিক্ষক নেতা আজিজীর বিরুদ্ধে তদন্ত, মন্ত্রণালয় ও ডিআইএর সর্বশেষ মনোভাব
- সায়েন্সল্যাব অবরোধ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের


MS3 Technology BD