শেষ হলো কুবির পঞ্চম ছায়া জাতিসংঘ সম্মেলন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পঞ্চমবারের মতো কুমিল্লা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড ন্যাশনস কর্তৃক আয়েজিত তিন দিনব্যাপী কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সম্মেলন সমাপ্ত হয়েছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পঞ্চমবারের মতো কুমিল্লা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড ন্যাশনস কর্তৃক আয়েজিত তিন দিনব্যাপী কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সম্মেলন সমাপ্ত হয়েছে। এতে ৩০টি সরকারি, বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করে।
শনিবার (২৯ নভেম্বর) পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এ সম্মেলন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন।
২৭ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলমান এবারের সম্মেলনে জাতিসংঘের আদলে গঠিত ছয়টি বিশেষায়িত কমিটির তত্ত্বাবধানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। কমিটিগুলো হলো – জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি), জাতিসংঘ সাধারণ পরিষদ-১ (ডিআইএসইসি), মানবাধিকার কমিশন (ইউএনএইচআরসি), বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট (বিএফআইইউ), আন্তর্জাতিক সংবাদ সংস্থা (আইপিসি) এবং ঐতিহাসিক সংকট কমিটি (এইচসিসি)।
ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, গত তিনদিন ধরে পুরো বিশ্বের বিভিন্ন সমস্যা নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আলোচনা হয়েছে। বর্তমানে কোনো সমস্যাই আর জাতীয় সমস্যা নয়, সব সমস্যাই আন্তর্জাতিক সমস্যা। আজকে আমেরিকায় কোনো সমস্যা হলে সেটা তাদের সমস্যা বলে অবজ্ঞা করার সুযোগ নাই।
তিনি আরও বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছোট বিশ্ববিদ্যালয় হলেও আমাদের শিক্ষার্থীদের অনেক বেশি সাহস। তারা সাহস করে এত বড় একটা প্রোগ্রামের আয়োজন করেছে। এতে যদি কোনো ভুলত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থার সভাপতি ইমতিয়াজ আহমেদ চিন্ময় বলেন, গত আগস্টে আমি মডেল ইউনাইটেড ন্যাশনসের দায়িত্ব নেওয়ার পর আমাদের প্রথম মিটিংয়ে প্রস্তাব রাখছিলাম আমরা একটা ন্যাশনাল প্রোগ্রাম আয়োজন করব। সেদিন থেকে অল্প অল্প করে পরিকল্পনা করতে থাকি। আজকে আমি গর্বের সাথে বলতেছি আমরা সফল হয়েছি। আমাদের কমিটির সকল সদস্যের অক্লান্ত পরিশ্রমের ফলে এটা সম্ভব হয়েছে।
উল্লেখ্য, মডেল ইউনাইটেড নেশনস বা প্রতীকী জাতিসংঘ সম্মেলন বিশ্বব্যাপী অন্যতম প্রসিদ্ধ যুব সম্মেলন। ১৯২০ খ্রিষ্টাব্দে তৎকালীন ‘লিগ অব নেশনস’-এর সিমুলেশন হিসেবে নিউইয়র্কে ন্যাশনাল মডেল ইউনাইটেড নেশনস ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হার্ভার্ড মডেল ইউনাইটেড নেশনস সম্মেলনের মাধ্যমে এ আয়োজনের যাত্রা শুরু হয়।
- শিক্ষকদের স্কুল চলাকালে বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা
- সরকারি প্রাথমিকের পদায়ন ও কর্মরত শিক্ষকদের বদলি কার্যক্রমে কমিটি গঠনের নির্দেশ
- সুখবর প্রাথমিকের ১৪৩৮৪ জন শিক্ষকের জন্য
- সাতশ শিক্ষাপ্রতিষ্ঠানে বাজেট বরাদ্দ
- গত বছরের প্রশ্নে এইচএসসি পরীক্ষা
- শিক্ষকরা এখন দর্জি-দিনমজুর, ২৭ বছর বেতনহীন
- সরকারি স্কুল চলছে এক শিক্ষক দিয়ে
- এসএসসির ফল প্রকাশ হচ্ছে সোমবার
- সরকারি বইয়েও ‘ঘুষ’ নেওয়ার অভিযোগ
- শিক্ষকদের বদলি নিয়ে যে নতুন তথ্য জানালেন মাউশি ডিজি
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল
- ৫ দাবিতে ইডেন ছাত্রীদের মানববন্ধন
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ইস্যুতে সাত কলেজ শিক্ষার্থীদের নতুন কর্মসূচি
- শিক্ষক নেতা আজিজীর বিরুদ্ধে তদন্ত, মন্ত্রণালয় ও ডিআইএর সর্বশেষ মনোভাব
- সায়েন্সল্যাব অবরোধ ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের


MS3 Technology BD