জুন ১৯, ২০২৬ খ্রিস্টাব্দ

+৮৮০১৭৪৪-২২১৩৮৫

শিক্ষকদের এমপিওভুক্তিতে হয়রানি করলে কেউ পার পাবেন না: মাউশি ডিজি

  • Views: 25650
  • Share:
মার্চ ১৩, ২০২২ ১১:৫৯ Asia/Dhaka

শিক্ষকদের এমপিওভুক্তিতে হয়রানি না করতে মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের সতর্ক করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। তিনি বলেছেন, শিক্ষকদের এমপিওভুক্তিতে হয়রানি করলে কেউ পার পাবেন না। এমন হয়রানি কেউ করলে সুনির্দিষ্ট তথ্যসহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে অভিযোগ করতে ভুক্তভোগী শিক্ষকদের পরামর্শ দিয়েছেন। 

আরও পড়ুন:- এমপিওভুক্ত সহজীকরণ প্রক্রিয়া খোঁজা হচ্ছে: মাউশি ডিজি

এমপিভুক্তিতে হয়রানি করা হচ্ছে বলে নতুন শিক্ষকরা অভিযোগ তুলছেন। এ বিষয়ে জানতে চাইলে মহাপরিচালক বলেন, শিক্ষকদের এমপিওভুক্তির জন্য যদি কেউ হয়রানি করে থাকেন তাকে পরিস্থিতির মুখোমুখি হতে হবে। শিক্ষকদের হয়রানি করার কোনো অভিযোগের প্রমাণ পেলে কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আমি ডিজি থাকতে কেউ শিক্ষকদের এমপিওভুক্তি নিয়ে হয়রানি করে পার পাবেন না। 

কেউ যদি এ ধরণের জটিলতায় পড়েন, তাকে বলবো অধিদপ্তরে এসে তথ্য দিন। কেউ কথা না বললেও আমি তাদের সঙ্গে কথা বলবো। আপনারা সুনির্দিষ্ট প্রমাণকসহ অভিযোগ দিন। এমপিওভুক্তিতে হয়রানির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 

আরও পড়ুন:- আসন্ন ঈদে শতভাগ উৎসব ভাতা ও জাতীয়করণসহ ৫ দাবি শিক্ষকদের

এমপিওভুক্ত হতে নিজ প্রতিষ্ঠান থেকে শুরু করে জেলা উপজেলা শিক্ষা অফিস, এমনকি আঞ্চলিক উপ-পরিচালকের কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের হাতে শিক্ষকদের হয়রানির শিকার হওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এক শ্রেণির অসাধু প্রতিষ্ঠান প্রধান ও কমিটির সভাপতি ও কোনও কোনও কর্মকর্তা শিক্ষকদের কাছ থেকে ঘুষ নেন। অনেক সময় এমপিওর আবেদনও অযৌক্তিক বা তুচ্ছ কারণে রিজেক্ট করে দেয়া হয়। ইতোমধ্যে এ ভোগান্তি কমানোর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

২০২১ খ্রিষ্টাব্দের ৩ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক আদেশে বলা হয়েছে, এমপিওভুক্ত হতে শিক্ষকদের হয়রানি করলে সভাপতি বা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কোন যৌক্তিক কারণ ছাড়া শিক্ষকদের হয়রানি করলে সভাপতির পদ শূন্য ঘোষণা করা হবে। আর এমপিওর আবেদন অগ্রায়নে দেরি করলে মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। 

আরও পড়ুন:- ১৭ মার্চের আগে শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করুন

আদেশে আরও বলা হয়েছে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জেলা শিক্ষা কর্মকর্তা ও আঞ্চলিক পরিচালক পরিচালকদের সর্বোচ্চ পাঁচ কার্যদিবসের মধ্যে শিক্ষকদের এমপিও আবেদন অগ্রায়ন বা নিষ্পত্তি করতে হবে। এর থেকে দেরি করলে যৌক্তিক কারণ থাকতে হবে। কোন অনৈতিক সম্পৃক্ততায় এমপিও আবেদন অগ্রায়নে দীর্ঘসূত্রিতার প্রমাণ পেলে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দ্যা বিডি ক্যাম্পাস ডট কম ফেইসবুক পেইজ লাইক করতে এখানে ক্লিক করুন

user
user
Ad
Ad