আসন্ন ঈদে শতভাগ উৎসব ভাতা ও জাতীয়করণসহ ৫ দাবি শিক্ষকদের
নিজস্ব প্রতিবেদক:: আসছে ঈদুল ফিতরের আগেই শতভাগ উৎসব ভাতা, সরকারি শিক্ষক/কর্মচারীদের সমপর্যায়ে বাড়িভাড়া, প্রতিষ্ঠানপ্রধান ও সহ প্রধানদের এনটিআরসিএ'র মাধ্যমে নিয়োগ দেওয়াসহ পাঁচ দাবি জানিয়েছে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান পরিষদ সিলেট জেলার নেতৃবৃন্দ। আজ শুক্রবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকবন্ধন সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। এ দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৫ মার্চ প্রতি জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর দাবিসমূহ বাস্তবায়নে স্মারকলিপি দেওয়া হবে।
আজ (১১মার্চ ২০২২খ্রি.) শুক্রবার সকাল ১০.০০ ঘটিকায় সিলেটস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে দাসউরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিষদের সহ-সভাপতি মোঃ আতাউর রহমান এর সভাপতিত্বে ও সারীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাধারণ সম্পাদক মোঃ বদিউল আলম এর সঞ্চালনায় শিক্ষকবন্ধন সমাবেশে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা কমিটির সহ সভাপতি ও বোয়ালজুর বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার তালুকদার, জেলা কমিটির সহ সভাপতি ও মঈনুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম, জেলা কমিটির সহ সভাপতি ও আতাহারিয়া উঃ বিঃ এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুস শহিদ, জেলা কমিটির সহ সভাপতি ও হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজির আলী সরকার, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোঃ জালাল উদ্দীন, কিশোরীমোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরা ঘোষ, পূর্ব রেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুল ইসলাম, মহিশাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়া আহমদ, বালাগঞ্জ উপজেলা কমিটির সভাপতি ও জেলা সহ অর্থ সম্পাদক জেলা কমিটি সুশীল চন্দ্র দেব নাথ, সাংগঠনিক সম্পাদক ও দনারাম উচ্চ বিদ্যালযয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক ও শাহজালাল উপশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক ও রামকৃষ্ণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার ভট্টাচার্য, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক ও হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক আহমদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ সানাউল্লাহ, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও আজিজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনতোষ চন্দ্র সরকার, প্রচার -প্রকাশনা সম্পাদক ও ড.সৈয়দ মকবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম চন্দ্র পাল, আইন বিষয়ক সম্পাদক সুনীল চন্দ্র দাস, মহিলা বিষয়ক সম্পাদক এবং জৈন্তাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা বেগম, সহ-মহিলা বিষয়ক সম্পাদক ও মাওলানা আব্দুল লতিফ জুলেখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জনা দেবী নাথ, ধর্ম বিষয়ক সম্পাদক ও দারুল ইসলাম দাখিল মাদ্রাসার সুপার আব্দুস সালাম আনসারী, সহ-আইন বিষয়ক সম্পাদক ও মশাহীদ আলী বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ছালিম আহমদ, সিলাম পি.এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ লাল রায়, জমশেদ আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুদ দাঈয়ান, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসীম কান্তি তালুকদার, নালবহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিলাল আহমেদ, পঞ্চখণ্ড আঙুরা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাকিম আহমদ, তেলিখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কান্তি দাস, এম.আর মজুমদার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র, বালাগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ রুকুন উদ্দিন, জেলা কমিটির সদস্য এবং কাজী জালাল উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালিক, জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজির হোসেন, কানাইঘাট উপজেলার সুরমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাজিদ মিয়া, বানীগাও এস ই এস ডি পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম ফকির, দেওয়ান আব্দুর রহিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, কালিবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবদীন, মোঃ দেলোয়ার হোসেন মোঃ হাবিবুল্লাহ, মোঃ হুমায়ুন কোভিদ জনাব মোঃ আমিনুল ইসলাম, মোঃ গোলাম মোস্তফা, মেজবাউর রহমান, মিজানুর রহমান জনাব আব্দুল হাই, কাজী আনোয়ার হোসেন, মিলন চন্দ্র তালুকদার, অসীম রঞ্জন তালুকদার, অরবিন্দ তালুকদার, ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব মোঃ মুমিনুর রশিদ, মোঃ আব্দুল হাই ।

শিক্ষকবন্ধনে আরও উপস্থিত ছিলেন, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অসীম রঞ্জন তালুকদার, সিনিয়র শিক্ষক আ ক ম আব্দুজ জাহির, সিনিয়র শিক্ষক জনাব জীবন চন্দ্র বিশ্বাস ও সহকারী শিক্ষক দীপিকা রানী রায়। সারীঘাট উচ্চ বিদ্যালয়ের সহ.শিক্ষক সমীরণ তালুকদার, আব্দুল জলিল, সাহাব খান। বানীগাও এস ই এস ডি পি উচ্চ বিদ্যালয়ের সহ.শিক্ষক তারক চন্দ্র সরকার, মোঃআরিফুল ইসলাম। এম ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক অনিমা দাস। দেওয়ান আব্দুর রহিম উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোসা জেসমিন বেগম। মহিশাসী অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয়ের মিজানুর, রহমান আজিজুল ইসলাম প্রমুখ।

শিক্ষকবন্ধন সমাবেশে থেকে উত্থাপিত দাবিগুলো দাবিগুলো হচ্ছে-
১. আসন্ন ঈদেই শতভাগ উৎসব ভাতা এবং বাড়ি ভাড়া প্রদান;
২. সরকারি স্কুলের প্রধান শিক্ষকদের মতো বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের ষষ্ঠ গ্রেড দেয়া এবং সহ- প্রধানদের সপ্তম গ্রেড দেওয়া
৩. মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সহ-প্রধানদের দুটি উচ্চতর গ্রেড দেওয়ার সুস্পষ্ট ঘোষণা ;
৪. বেসরকারি শিক্ষকদের ঐচ্ছিক বদলি এবং প্রতিষ্ঠান প্রধান ও সহ-প্রধানদের এনটিআরসিএ এর মাধ্যমে নিয়োগের ব্যবস্থা নেওয়া এবং
৫. মুজিববর্ষেই মাধ্যমিক শিক্ষাব্যবস্থা জাতীয়করণের ঘোষণা দেওয়া।
বক্তব্যে শিক্ষকবন্ধনের সভাপতি মোঃ আতাউর রহমান বলেন, আমাদের দেশে শিক্ষাব্যবস্থার গুণগত ও টেকসই উন্নয়নের জন্য এ দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দৃষ্টিতে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আমরা আশা করি এ দাবিদাওয়া আদায়ে আন্দোলনের কর্মসূচি দিতে হবে না। প্রধানমন্ত্রী আমাদের দাবিগুলো মেনে নেবেন। আমরা শিক্ষক, আমাদেরকে শিক্ষাপ্রতিষ্ঠানেই শোভা পায়। আমরা রাজপথে যেতে চাই না। রাজপথ আমাদের জন্য নয়। তবে আমাদের এ দাবিগুলো মেনে না নিলে দাবির পক্ষে জনমত সৃষ্টি ও দাবি আদায়ের জন্য দেশের শিক্ষক সমাজ রাজপথে নামতে বাধ্য হবে।
শিক্ষকরা আরও জানান, এসব দাবিতে ১৫ মার্চ প্রতি জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর দাবিগুলো বাস্তবায়নে স্মারকলিপি দেওয়া হবে।
শিক্ষকবন্ধ এ আরও উপস্থিত ছিলেন, দেশের অন্যতম সফট্ওয়্যার সেবাদানকারী প্রতিষ্ঠান MS3 টেকনোলজি বিডি প্রা. লি. এর চেয়ারম্যার এবং শিক্ষাবিষয়ক জনপ্রিয় জাতীয় অনলাইন নিউজ পোর্টাল দ্য বিডিক্যাম্পাস ডটকম পত্রিকার সম্পাদক প্রভাষক মো. ইয়াহইয়া।
- এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে: আজিজী
- বদলির ফল প্রকাশে আল্টিমেটাম শিক্ষকদের
- অর্থ মন্ত্রণালয়ের ওপর নির্ভর করছে এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল
- ছিনতাইকারীর হ্যাঁচকা টানে প্রাথমিকের প্রধান শিক্ষকের মৃত্য, ৫০ দিন আসামির জামিন
- আমরণ অনশনসহ ৬ কর্মসূচি প্রাথমিক সহকারী শিক্ষকদের
- গণপিটুনিতে ৯ মাসে নিহত ১৮৭
- ১৬৯০ ইবতেদায়ী শিক্ষকের পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন
- এবার ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডির কমিটি বাতিল
- প্রধান শিক্ষককে মারধর ও ছিনতাই করলেন সাবেক শিক্ষক
- সরকারীকরণকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিও কর্তনের নির্দেশ
- সৌদির সব বিমানবন্দরে হামলার হুঁশিয়ারি হুথিদের
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যা
- শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেল ৩ জমজ বোন
- এক কলেজ থেকে মেডিকেলে চান্স পেলেন ৪৫ শিক্ষার্থী
- ইমাম, খতিব ও শিক্ষকদের জাতীয়ভাবে অগ্রাধিকারপ্রাপ্ত শ্রেণি ঘোষণার দাবি
- যে শর্ত না মানলে বেতন পাবেন না প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা
- স্যাটায়ার, মিম ও কার্টুনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি


MS3 Technology BD